ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

জরুরি বৈঠকে মাশরাফিকে বাসায় ডেকেছেন পাপন, ধোঁয়াশা রেখেই বিসিবি ছাড়লেন

২০২৩ সেপ্টেম্বর ২৬ ১৮:১৮:১১

জরুরি বৈঠকে মাশরাফিকে বাসায় ডেকেছেন পাপন, ধোঁয়াশা রেখেই বিসিবি ছাড়লেন

বাংলাদেশের ক্রিকেটে কোনো সমস্যা দেখা দিলে ইদানীং দৃশ্যপটে হাজির হন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সর্বশেষ তামিম ইকবালের অবসর ও নাটকীয় প্রত্যাবর্তনের ঘটনায় তিনি মধ্যস্থতা করেছিলেন। এবার সাকিব আল হাসানের সঙ্গে তামিমের দ্বন্দ্বের জেরে উদ্ভূত পরিস্থিতিতে আরও একবার সামনে এসেছেন তিনি। আজ দুপুর ২টা নাগাদ বিসিবিতে প্রবেশ করেন মাশরাফি। সভাপতি পাপনের সঙ্গে বৈঠকের পর বিকেল সাড়ে তিনটা নাগাদ বিসিবি থেকে বেরিয়ে যান তিনি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা অবশ্য অজানা। তবে সাকিব-তামিম ইস্যুতেই যে মাশরাফি এসেছেন এবং কথা বলেছেন এটা মোটামুটি অনুমেয়। দুজনের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

মাশরাফি বিসিবি ত্যাগ করলেও এখনও সেখানে রয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। জানা গেছে, আজই ঘোষণা করা হবে বিশ্বকাপ দল। তার আগে নির্বাচক ও বোর্ড পরিচালকদের সঙ্গে শেষ সময়ের আলোচনা সারবেন পাপন।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর চোটের অস্বস্তির কথা জানিয়েছিলেন তামিম ইকবাল। যে কারণে শেষ ম্যাচে বিসিবি তাকে বিশ্রাম দেয়। তবে বিপত্তি বেঁধেছে তামিমের ব্যতিক্রমী চাওয়ায়। বিশ্বকাপের গ্রুপপর্বে ৯ ম্যাচের মধ্যে ৫টি খেলতে চান দেশসেরা এই ওপেনার। রেস্ট-এ থাকতে চান কিছু ম্যাচে। বিসিবি বস পাপনকে এই কথা জানাতেই ‍বিষয়টি নিয়ে আপত্তি তোলেন সাকিব। তামিমের চাওয়া মানা হলে বিশ্বসেরা অলরাউন্ডার অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়ে দেন বলে জানা গেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত