ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপের জন্য পাকিস্তান দল বাছাই করলেন আফ্রিদি, চমকের ছড়াছড়ি
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের পাকিস্তান দল বাছাই করেছেন দেশটির সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। সেই দলে রয়েছে চমকের ছড়াছড়ি। ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়, আগামী অক্টোবর ও নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপের ১৩তম আসর।
এ নিয়ে কয়েক দিনের মধ্যে চূড়ান্ত দল প্রকাশ করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে সেই দল কেমন হতে পারে, তা জানালেন আফ্রিদি। তার দলে রয়েছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, হাসান আলি ও আরশাদ ইকবাল। যারা দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে রয়েছেন।
এদিকে স্থানীয় গণমাধ্যম চ্যানেলকে আফ্রিদি বলেন, ভারতে আমরা সিমিং অথবা ফ্ল্যাট উইকেট পাবো। সেখানে মাঝে মধ্যে নতুন বলে পেসাররা ভালো নাও করতে পারে। সেক্ষেত্রে ইমাদ কার্যকরী হবে। ব্যাটিংয়েও দুর্দান্ত করার সক্ষমতা রয়েছে তার। সে খুব আত্মবিশ্বাসী। চাপের মধ্যে কিভাবে খেলতে হয়, ও জানে।
এ সময় ৪৬ বছর বয়সী কিংবদন্তি বলেন, আরশাদ খুবই মানসম্পন্ন বোলার। সে গতির ঝড় তুলতে পারে। ভারতীয় পিচে উইকেট শিকারের জন্য আদর্শ ও।আফ্রিদির বিশ্বকাপ স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, সালমান আলি আঘা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, ওসামা মির, জামান খান, আরশাদ ইকবাল ও হাসান আলি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)