ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
দাপটে ইংল্যান্ড একদিন আগেই একাদশ ঘোষণা দিল
টেস্ট ক্রিকেটের ধারা পাল্টাতে চায় ইংল্যান্ড। দলের টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকস টেস্টে আক্রমণাত্মক মনোভাব এনে প্রতিপক্ষকে মানসিকভাবে আচ্ছন্ন করার পরিকল্পনা করেছেন। ব্রিটিশরা এই নতুন উদ্যোগে পুরোপুরি ব্যর্থ হয়নি। এই অ্যাশেজের আগে অন্তত ইংল্যান্ড সঠিক পথেই ছিল।
অ্যাশেজ পুনরুদ্ধার সম্ভব না হলেও আক্রমণাত্মক মনোভাব থেকে পিছপা হচ্ছে না ইংল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে যেমন, অধিনায়ক স্টোকস কিক-অফের আগের দিন শুরুর একাদশ ঘোষণা করেছিলেন। আগের টেস্ট একাদশের সঙ্গেই মাঠে নামছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
দলের সবাই এখন ফিট, বলেছেন স্টোকস। আর এই একাদশ নিয়েই মাঠে নামতে চান তিনি। দুদিন আগে শোনা গিয়েছিল মার্ক উড ও ক্রিস ওকসকে বিশ্রাম দেওয়া হবে কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। প্রশ্ন উঠেছে পেসার জেমস অ্যান্ডারসনকে নিয়েও। ৪০ বছর বয়সী ফাস্ট বোলারের সিরিজটা মোটেও ভালো হয়নি। সাবেক ক্রিকেটারদের মতে, পঞ্চম টেস্টে অ্যান্ডারসনকে বিশ্রাম দেওয়া উচিত।
তবে তাদের বিশ্রাম দিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। পাঁচ দিনেই ৪১ বছর বয়সী হবেন অ্যান্ডারসন। তবে কোচ ও অধিনায়ক দুজনেরই তার ওপর আস্থা রয়েছে।
চতুর্থ টেস্ট হাতের নাগালে থাকলেও বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে তা। পুরো বিষয়টি নিয়ে এখনও হতাশ স্টোকস। তবে এর মাঝেও কিছুটা কিন্তত ইতিবাচকতা খোঁজার চেষ্টায় আছেন ইংলিশ অধিনায়ক, ‘কঠিন চারটা ম্যাচ ছিল। বৃষ্টির দিনটা থেকে খুব ছোট ইতিবাচক যদি কিছু পাওয়া যায়, তা হলো, আমাদের বোলাররা শেষদিনে অন্তত কিছুটা বিশ্রাম পেয়েছে। এইভাবে বিবেচনা করলে বিষয়টা খুবই অদ্ভুত। তবে, খুব দ্রুত ফিরে আসা, আরেকটা ম্যাচের জন্য প্রস্তুত হওয়া, এসব বিবেচনায় আপনি খুব ছোট আশার আলো দেখতে পাবেন, যদিও এটাকে আশা বলা একটু কঠিন।’
ওভাল সিরিজের পঞ্চম টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। শেষ চার ম্যাচের দুটিতে জিতে বর্তমানে এগিয়ে আছে আজিরা। একটি স্বাগতিক ইংল্যান্ড জিতেছে এবং অন্যটি ড্র হয়েছে। সিরিজের শেষ ম্যাচে হারলেও অস্ট্রেলিয়ার কাছেই থাকবে অ্যাশেজ ট্রফি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)