ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
সিরিজ নির্ধারণী ম্যাচের আগে দুঃসংবাদ পেল টাইগ্রেসরা
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র থাকায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি দুই দলের জন্যই অলিখিত ফাইনালের মতোই। একদিকে বাংলাদেশের সামনে হাতছানি প্রথমবারের মতো ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়ে ইতিহাস রচনা করা, আর ভারতের সামনে লক্ষ্য টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজের শিরোপা নিয়ে ঘরে ফেরা।
মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচটি মাঠে গড়াবে শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টায়।
একদিকে ইতিহাস রচনার হাতছানি দেখতে পাচ্ছে বাংলাদেশ, একই সঙ্গে দুশ্চিন্তার কালো মেঘ জমতে শুরু করেছে টাইগ্রেস শিবিরে।
ফিটনেস ইস্যুতে শেষ ওয়ানডেতে মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। টাইগ্রেস এই উইকেটরক্ষক ব্যাটারের ভবিষ্যৎ নির্ধারিত হবে ম্যাচের ঠিক আগ মুহূর্তে।
শুক্রবার ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে এ তথ্য জানিয়েছেন নারী দলের হেড কোচ হাসান তিলকারত্নে।
তিলকারত্নে বলেন, ‘জ্যোতি এখনও পুরোপুরি ফিট নয়। আগামীকাল একটা ফিটনেস টেস্ট হবে। এরপর সকালে আমরা সিদ্ধান্ত নেব।’
এদিকে তৃতীয় ওয়ানডেতেও মাঠে নামা অনিশ্চিত প্রথম ওয়ানডেতে অভিষিক্ত হওয়া স্বর্ণা আক্তারের। অভিষিক্ত হলেও এখনও মাঠে নামা হয়নি এই বোলারের। শেষ ম্যাচেও তার থাকা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন লঙ্কান এই কোচ।
হাসান বলেন, ‘স্বর্ণা এই মুহূর্তে আনফিট।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)