ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
তামিমের সিদ্ধান্ত জানার অপেক্ষায় বিসিবি
বিসিবি জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পের প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিক দলও নির্বাচন করা হয়ে গেছে একজন ছাড়া। তিনি হলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যিনি বর্তমানে দুবাইতে রয়েছেন। ২৬ বা ২৭ জুলাই লন্ডনে পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশে ফিরবেন তিনি।
লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে বিসিবি ও তামিমের যোগাযোগ হয়েছে। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস আশা করছেন, ৩১ জুলাই জানতে পারবেন তামিম কন্ডিশনিং ক্যাম্পে থাকবেন কিনা।
তামিমের কোমরে সমস্যা পুরোনো। যেটা মাঝে মাঝেই ফিরে আসে। শুধু লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর কোমরে কোনো সমস্যা খুঁজে পান না। ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে গত মে মাসে বিশ্বকাপ সুপার লিগের সিরিজের আগে লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখান তিনি।
পরীক্ষা-নিরীক্ষায় কোনো সমস্যা না পাওয়ায় ম্যাচ খেলার সিদ্ধান্ত নেন। বাঁহাতি এ ব্যাটারের নেতৃত্বে সিরিজটি জিতেছিল বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে খেলতে কোনো সমস্যা না হলেও আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ শুরুর আগে কোমরের ব্যথায় আক্রান্ত হন তামিম।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে অনুষ্ঠিত একমাত্র টেস্ট ম্যাচে খেলেননি তিনি। অথচ পুরোপুরি ফিট না হয়েও ওয়ানডে সিরিজ খেলার সিদ্ধান্ত নেন। পরবর্তী সময়ে যেটা নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছে। প্রথম ওয়ানডের পরই অবসরের ঘোষণা দেন তিনি।
বাঁহাতি এ ব্যাটারের অবসর নাটক শেষ হয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে। ক্রিকেট-সংশ্লিষ্টদের অনুমান, সামনে আরও অনেক নাটকীয় ঘটনার জন্ম দিতে পারেন ওয়ানডে অধিনায়ক। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ যেখানে তামিম-রহস্যের জট খুলতে পারছে না সেখানে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের দল ঘোষণার প্রশ্নে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে জানতে চাওয়া হয়েছিল, তামিম কন্ডিশনিং ক্যাম্পে থাকবেন কিনা। এর জবাবে তিনি বলেন, ‘তামিম ২৬ তারিখ লন্ডন যাচ্ছে। ওখানে চিকিৎসার পর তার অবস্থা জেনে সিদ্ধান্ত নেওয়া হবে। তার পরিকল্পনা হলো ৩১ তারিখের মধ্যে দেশে ফিরবে। এর পর তার বর্তমান শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে পরবর্তী সিদ্ধান্ত।’
বিসিবি কর্মকর্তাদের অনুমান, তামিমের কোমরের ব্যথা শারীরিকের চেয়েও মানসিকভাবে বেশি। শারীরিক জড়তা রয়েছে– এমন ক্রিকেটারকে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো টুর্নামেন্টের দলে রাখা যৌক্তিক হবে কিনা, জানতে চাওয়া হলে জালাল ইউনুস বলেন, ‘এটা মেডিকেল বিভাগ সিদ্ধান্ত নেবে। যখন একটা দল খেলে, তখন অবশ্যই ফুল ফিটনেস নিয়েই খেলে।’
তামিম আসলে দেড় মাসের ছুটিতে আছেন। সে হিসেবে তাঁকে নিয়ে এখন ভাবার কথা ছিল না বিসিবির। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো টুর্নামেন্ট সামনে থাকায় ভাবতে বাধ্য হচ্ছে। আসলে যেখানে খেলার চেয়ে রাজনীতি বেশি থাকে, সেখানে সতর্ক পদক্ষেপ ফেলা ছাড়া উপায়ও নেই বিসিবি কর্তাদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)