ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ-ভারত সেমিফাইনাল সরাসরি দেখবেন যেভাবে
ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে পরের দুই ম্যাচে ওমান ‘এ’ ও আফগানিস্তান ‘এ’ দলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা। শিরোপা নির্ধারণী ফাইনালে ওঠার লক্ষ্যে ভারত ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে সাইফ হাসানের দল। গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
শুক্রবার (২১ জুলাই) শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে লড়াইয়ে নামছে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে খেলা। ম্যাচটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে।
এর আগে, আফগানিস্তানকে ২১ রানে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে সৌম্য সরকার-নাঈম শেখরা। তবে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কোন দল হবে সেটি নির্ধারণ হয় ভারত-পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ৮০ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয় পায় ভারত।
ইমার্জিং এশিয়া কাপে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা দল ভারত। ৪ পয়েন্ট নিয়ে পাকিস্তান হয়েছে দ্বিতীয়। এদিকে ‘এ’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা উভয় দলের সমান ৪ পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে বাংলাদেশ। যে কারণে গ্রুপ রানার্সআপ হওয়ায় ফলে ‘বি’ গ্রুপের সেরা দল ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে হবে সৌম্য সরকারদের।
এদিকে প্রথম সেমিফাইনালে মাঠে নেমেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই ম্যাচের জয়ী দলে দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের বিপক্ষে শিরোপা নির্ধারণী ফাইনালে খেলবে। আগামী ২৩ জুলাই প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ফাইনাল ম্যাচটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)