ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
তামিমের অবসর কাণ্ড যেন আকরাম খানের প্রতিচ্ছবি
সময়টা ২০১২ সাল। হুট করেই এশিয়া কাপের আগে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তিনি সরে আসেন নিজের সিদ্ধান্ত থেকে।
সেই ঘটনার পর কেটে গেছে প্রায় এক দশক। ১১ বছর পর ২০২৩ সালে এসে তামিম ইকবালের অবসর কাণ্ড যেন ফের জাগিয়ে তুললো আকরাম খানের সেই ঘটনার স্মৃতি।
বৃহস্পতিবার (৬ জুলাই) হুট করেই সংবাদসম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।
আকরাম খান ও তার ভাতিজার এই ফিরে আসার চিত্রনাট্য একই সুতায় গেঁথে গেল যেন ২০২৩ সালে এসে। এ যেন বড়কে দেখে ছোটর শিক্ষা নেয়া।
২০১২ সালে আকরাম খান এশিয়া কাপের দল গঠনে বোর্ডের হস্তক্ষেপের অভিযোগ এনে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। এরপরই ক্রীড়াঙ্গনজুড়ে শুরু হয়েছিল আলোচনা ও সমালোচনা। কেননা তামিম ইকবালকে দল থেকে বাদ দেয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
তৎকালীন বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামালের সঙ্গে আকরামের দ্বন্দ্বের কথা সে সময় সামনে আসে যা কিনা সাবেক এই অধিনায়কের পদত্যাগের পেছনে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছিল। বিষয়টি নিয়ে জল বেশ ঘোলা হয়েছিল বলে সেতি গড়ায় প্রধানমন্ত্রীর কাঠগড়ায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৎক্ষণাৎ দায়িত্বে ফেরেন আকরাম।
১১ বছর পর সেই একই 'অভিমানে' জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন তামিম। গুঞ্জন রয়েছে বোর্ড সভাপতি ও হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের সঙ্গে শীতল সম্পর্কের কারণে এমনটা করেছেন তামিম।
ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়ার পরদিন তামিমকে ডেকে সিদ্ধান্ত পরিবর্তন করতে বলেন প্রধানমন্ত্রী। সেই আদেশ ফেলতে না পেরে অবসরের সিদ্ধান্ত থেকে ফিরে আসেন বাঁহাতি এই ব্যাটার।
এখানেই মিলে যায় চাচা-ভাতিজার চিত্রনাট্যের।
তবে চাচা আকরাম খান তৎক্ষণাৎ কাজে ফিরলেও তামিম সেটি করছেন না। দেড় মাস ছুটি কাটিয়ে তিনি যোগ দেবেন দলের সঙ্গে। সেই মোতাবেক আগামী এশিয়া কাপের আগে তাকে পাওয়া যাবে না জাতীয় দলের সার্ভিসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)