ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

তামিমকে নিয়ে গণভবনে মাশরাফি, পাপনকে ডাকলেন প্রধানমন্ত্রী

২০২৩ জুলাই ০৭ ১৬:২৭:৫৩

তামিমকে নিয়ে গণভবনে মাশরাফি, পাপনকে ডাকলেন প্রধানমন্ত্রী

হুট করে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। শুক্রবার মাশরাফি বিন মর্তুজা নিজ উদ্যোগে তাকে নিয়ে গণভবনে গেছেন। সঙ্গে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকিও আছেন।

মাশরাফি ও তামিম গণভবনে যাওয়ার পর বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে সেখানে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে খেলেছেন তামিম ইকবাল। এরপর হুট করে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাঁ-হাতি এই ওপেনার।

শুক্রবার ঢাকা ফিরেছেন তামিম। তিনি অবসর নেওয়ার পর বিসিবি সভাপতি অন্য কর্মকর্তাদের নিয়ে বৃহস্পতিবার দীর্ঘ রাত পর্যন্ত জরুরি মিটিং করেন। ওই সভা শেষে বিসিবি সভাপতি পাপন সংবাদ মাধ্যমের দ্বারা তামিমকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানান।বিস্তারিত আসছে...

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত