ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

সাউথ আফ্রিকা সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি

২০২৩ জুন ২৬ ২২:৪৫:৩৯

সাউথ আফ্রিকা সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি

কদিন আগেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিজেদের মাটিতে খেলা হলেও বলার মতো পারফর্ম করতে পারেনি বাংলাদেশের যুবারা। এবার সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে নামার অপেক্ষায় আহরার আমিনের দল।

খুলনা ও রাজশাহীতে সাউথ আফ্রিকার বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাকি দুই ওয়ানডের দল দেয়া হবে সিরিজ চলাকালীন।

বাংলাদেশের স্কোয়াডে ওপেনার হিসেবে রাখা হয়েছে আশিকুর রহমান শিবলি, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক। মিডল অর্ডার ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন আরিফুল ইসলাম, আহরার আমিন (অধিনায়ক), শিহাব জেমস, জাকারিয়া ইসলাম শান্ত এবং নাঈম আহমেদ।

স্পিনার হিসেবে দলে আছেন পারভেজ হোসেন জীবন, ‍ওয়াসি সিদ্দিকী, মাহফুজুর রহমান রাব্বি, রাফি উজজামান। পেসার হিসেবে রাখা হয়েছে তানভীর আহমেদ, রোহানাত বর্ষণ, ইকবাল হোসেন ইমন এবং মারুফ মৃধাকে।

সিরিজ খেলতে ৩ জুলাই ঢাকায় পা রাখবে সাউথ আফ্রিকা। সেদিনই খুলনার বিমান ধরবে প্রোটিয়া যুবারা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৬ জুলাই হবে সিরিজের প্রথম ওয়ানডে। ৯ ও ১১ জুলাই খুলনাতেই হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।

এরপর বাকি দুই ওয়ানডে খেলতে রাজশাহীতে যাবে দুই দল। রাজশাহীর শহীদ কামরুজ্জান স্টেডিয়ামে ১৪ ও ১৭ জুলাই হবে চতুর্থ ও পঞ্চম ম্যাচ। সিরিজ শেষে ১৮ জুলাই বাংলাদেশ ছাড়বে সাউথ আফ্রিকার যুবারা।

বাংলাদেশের স্কোয়াড- আশিকুর রহমান শিবলি, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, আরিফুল ইসলাম, আহরার আমিন (অধিনায়ক), শিহাব জেমস, জাকারিয়া ইসলাম শান্ত, নাঈম আহমেদ, পারভেজ হোসেন জীবন, ‍ওয়াসি সিদ্দিকী, মাহফুজুর রহমান রাব্বি, রাফি উজজামান, তানভীর আহমেদ, রোহানাত বর্ষণ, ইকবাল হোসেন ইমন এবং মারুফ মৃধা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত