ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
তামিম-সাকিবের ডেপুটি হিসাবে যাকে নির্বাচন করতে চাই বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ইতোমধ্যেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিবারের মতো এবারও কোন সহ অধিনায়ক ছাড়াই দল দিয়েছে বোর্ড। লম্বা সময় ধরেই বোর্ড প্রত্যাশা দিয়ে আসছে তিন ফরম্যাটের দলেই সহ-অধিনায়ক নির্বাচন করার। কিন্তু বাস্তবিকপক্ষে কেবল টেস্ট ছাড়া আর কোন ফরম্যাটে সহ-অধিনায়ক দিতে পারেনি টিম ম্যানেজমেন্ট।
ওয়ানডে ও টেস্ট ফরম্যাটের দুই অধিনায়কই ভুগছেন ইনজুরিতে। ইনজুরি কাটিয়ে সাকিব বিপক্ষে আসন্ন সিরিজে মাঠে নামতে পারলেও শঙ্কা রয়েছে তামিমকে নিয়ে। কেননা পিঠের ইনজুরি ফিরে আসছে তার থেকে থেকে। প্রতি টেস্ট সিরিজের আগেই তার ফিরে আসা ইনজুরি ঠিক হয়ে যায় ওয়ানডে সিরিজে এসে।
তবে যদি কোন কারণে নিজের সংস্করণে ইনজুরি এসে মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলেই বাঁধবে বিপত্তি। নতুন করে অধিনায়ক নির্বাচন করতে হবে টিম ম্যানেজমেন্টকে। কিন্তু একজন নিয়মিত সহ অধিনায়ক থাকলে এই ঝামেলায় যাওয়া লাগতো না বোর্ডের। সহ-অধিনায়ক সামলাতেন তখন দলকে।
দলে স্থায়ী কোনো সহ-অধিনায়ক না থাকায় এক সিরিজে একজনকে দেয়া হয় অধিনায়কত্বের গুরুভার।
যদিও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনূস আরও একবার আশ্বাস দিয়েছেন আফগানিস্তান সিরিজের আগেই বাকি দুই ফরম্যাটে সহ অধিনায়ক দেয়ার। কিন্তু সেই ঘোষণা কতোটা কার্যকর হয় সেটিই এখন দেখার বিষয়।
জালাল বলেন, 'সিরিজ শুরুর আগে সহ-অধিনায়ক ঘোষণা করা হবে।'
কে হতে যাচ্ছেন সাকিব-তামিমদের ডেপুটি? জালাল ইউনূসের এ ঘোষণার পর জোর গুঞ্জন শুরু হয়েছে এই নিয়ে।
সবচেয়ে বেশি আলোচনায় আসছে যার নাম তিনি হলেন লিটন দাস। টাইগার এই উইকেটরক্ষক ব্যাটার বর্তমানে টেস্ট দলে সাকিবের ডেপুটি। আফগানদের বিপক্ষে টেস্টে দলকে দিয়েছিলেন নেতৃত্ব। একইসঙ্গে বাগিয়ে নিয়েছিলেন ঐতিহাসিক রেকর্ডগড়া এক জয়।
সহ-অধিনায়ক হিসেবে লিটনকেই বেশি পছন্দ করার কারণ, ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে তার। যে কারণে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ লিটন।
এছাড়া সহ-অধিনায়কের দৌড়ে আরও রয়েছেন মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও আফিফ হোসেনও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)