ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ভারতের বোলিং তাণ্ডবে দিশেহারা অস্ট্রেলিয়া, দেখুন সর্বশেষ স্কোর
দীর্ঘ প্রতিক্ষার পরে গত ০৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির দীর্ঘ ফরমেট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। ড়ি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া।
দীর্ঘ ১০ বছর আইসিসির কোন আসরে চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে এবার সুযোগ এসেছে ভারতের সামনে। এদিকে অস্ট্রেলিয়াও ছেড়ে কথা বলবেনা। আর কিছুক্ষন বাদেই শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ৫ দিন ধরে চলবে এই ম্যাচ। দুই দল খুব দারুন ফর্মে আছে। তবে পয়েন্ট তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া এবং তার পরেই ভারত। ম্যাচ শুরুর আগে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে্ ভারতের অধিনাতক রোহিত শর্মা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর
প্রথম দিনঃ অস্ট্রেলিয়া ৩২৭/৩; ওভারঃ ৮৫
দ্বিতীয় দিনঃ অস্ট্রেলিয়া ৪৬৯ রানে অলআউট হয়ে যায়। এর পরে ব্যাট করতে নামে ভারত। ভারত ব্যাট করতে নেমে ৩৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেন। ভারত এখনও ৩১৮ রান পিছিয়ে।
তৃতীয় দিনঃ তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ভারত ১০ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করেন। এই সময় ১৭৩ রান পিছিয়ে থাকে। ভারত অলআউট হাওয়ার পরে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৩২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করেন। ভারতেরর সামনে লিড দাঁড়ায় ২৬৩ রান।
৪র্থ দিনঃ চতুর্থ দিনের শুরুতে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেন। ফলে ভারতেরর সামনে লিড দাঁড়ায় ৩০৯ রান।
ডেভিড ওয়ার্নারকে অউট করলেন সিরাজঃ
৩.৩ ওভারে মহম্মদ সিরাজের বলে কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন ডেভিড ওয়ার্নার। ৮ বলে ১ রান করেন তিনি। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২ রানের মাথায় ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্নাস ল্যাবুশান। ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ২ রান।
খোয়াজাকে ফেরালেন উমেশঃ
১৪.১ ওভারে উমেশ যাদবের বলে কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন উসমান খোয়াজা। ৩৯ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন ২টি চার। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্টিভ স্মিথ। তিনি মাঠে নেমেই ৩ রানে খাতা খোলেন। ওভারের তৃতীয় বলে চার মারেন ল্যাবুশান। ১৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৩১ রান। ১২ রানে ব্যাট করছেন ল্যাবুশান। অস্ট্রেলিয়ার হাতে লিড রয়েছে ২০৪ রানের।
স্মিথকে ফেরালেন জাদেজাঃ
৩০.১ ওভারে রবীন্দ্র জাদেজার বলে বড় শট খেলার চেষ্টায় শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়েন স্টিভ স্মিথ। ৪৭ বলে ৩৪ রান করেন স্মিথ। তিনি ৩টি চার মারেন। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ট্রেভিস হেড। ৩১ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৮৭ রান।
ল্যাবুশানকে ফেরালেন উমেশঃ
দিনের শুরুতেই বড় সাফল্য পেল ভারত। চতুর্থ দিনের তৃতীয় ওভারে আউট হলেন মার্নাস ল্যাবুশান। ৪৬.৪ ওভারে উমেশ যাদবের বলে স্লিপে চেতেশ্বর পূজারার হাতে ধরা পড়েন মার্নাস। ১২৬ বলে ৪১ রান করেন তিনি। মারেন ৪টি চার। অস্ট্রেলিয়ার ১২৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যালেক্স ক্যারি। তিনি মাঠে নেমেই চার মারেন। ৪৭ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ১২৮ রান। অস্ট্রেলিয়ার হাতে লিড রয়েছে ৩০১ রানের।
অস্ট্রেলিয়াঃ
ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুসচেন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (সি), নাথান লিয়ন, স্কট বোল্যান্ড।
ভারতঃ
রোহিত শর্মা (সি), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভারত, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মেশ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)