ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

জানলে অবাক হবেনঃ আইপিএলে যত কোটি টাকার বেশি আর্থিক পুরস্কার দেওয়া হল

২০২৩ মে ৩০ ১২:২০:৪৭

জানলে অবাক হবেনঃ আইপিএলে যত কোটি টাকার বেশি আর্থিক পুরস্কার দেওয়া হল

জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এবারের আসরে দেয়া হলো অবিশ্বাস্য আর্থিক পুরস্কার। সব মিলিয়ে ৬০ কোটি ৩১ লাখ টাকারও বেশি আর্থিক পুরস্কার। গত বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়েও এই অঙ্কটা বেশি! সেই বিশ্বকাপে মোট ৬০ কোটি সাড়ে ৩ লাখ টাকার আর্থিক পুরস্কার দিয়েছিল আইসিসি।

এবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস পেয়েছে ২৫ কোটি ৯৪ লাখ টাকা। রানার্সআপ গুজরাট টাইটান্স পেয়েছে ১৬ কোটি ৮৬ লাখ টাকা। এ ছাড়া সর্বোচ্চ রানসংগ্রাহক, সর্বোচ্চ উইকেটশিকারি, টুর্নামেন্টসেরা খেলোয়াড়সহ আরও বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। আসরের ফেয়ার প্লে পুরস্কার দেয়া হয়েছে দিল্লি ক্যাপিটালসকে।

শুধুমাত্র ফাইনাল ম্যাচকে কেন্দ্র করেই এবার দেয়া হয়েছে প্রায় ১৩ লাখ টাকার পুরস্কার। সেরা খেলোয়াড়, গেম চেঞ্জার, মূল্যবান খেলোয়াড়, সেরা ক্যাচ, সেরা স্ট্রাইকার (ইলেকট্রিক স্ট্রাইকার) এবং লম্বা ছক্কার ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ