ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
রোহিতের নাম বদলে 'নো-হিট শর্মা' রাখা উচিত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ১৬ তম আসরে একেবারেই ফর্মে নেই ভারতীয় জাতীয় দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে দলে একটুও অবদান রাখতে পারছেন না আইপিএলে ছয় হাজারের বেশি রান করে ফেলা এই ওপেনার। গতকাল ৬ মে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে 'হাই ভোল্টেজ' ম্যাচে শূন্য রানে ফিরেছেন এই তারকা ব্যাটসম্যান!
সামগ্রিকভাবে তার পারফরম্যান্স দেখে হতাশ ভারতের সাবেক ক্রিকেটার শ্রীকান্ত। মুম্বাইয়ের অধিনায়ক হলে রোহিতকে দলেই নিতেন না বলে মন্তব্য করেছেন শ্রীকান্ত।
চেন্নাইয়ের বিপক্ষে গতকাল ০৬ মে শনিবার ৩ বল খেলে কোন রানের খাতা খুলতে পারেননি রোহিত। আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষেও রোহিত ফেরেন শূন্য রানে। চলতি আসরে এই দুইবার তাকে ফিরতে হয়েছে খালি হাতে।
রোহিতকে শূন্য রানে ফিরতে দেখে ধারাভাষ্য দেয়া অবস্থায় শ্রীকান্ত বলেন, ''নো-হিট শর্মা'। রোহিতের নাম বদলে 'নো-হিট শর্মা' রাখা উচিত। মুম্বাইয়ের অধিনায়ক হলে আমি তাকে একাদশেই খেলাতাম না।'
সব মিলিয়ে ২৩৭ ম্যাচের আইপিএল ক্যারিয়ারে ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন টুর্নামেন্টের সফলতম অধিনায়ক রোহিত। তার নেতৃত্বে পাঁচবার শিরোপা জিতেছে মুম্বাই।
১৫ বার করে শূন্যের তেতো স্বাদ পেয়েছেন তিন জন-ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারাইন ১৫৮ ম্যাচে, ভারতের মানদিপ সিং ১১১ ম্যাচে ও দিনেশ কার্তিক ২৩৮ ম্যাচে। আম্বাতি রায়ডু ১৯৮ ম্যাচে ১৪ বার খুলতে পারেননি রানের খাতা।
আইপিএলে ১০ কিংবা এর বেশিবার শূন্যতে ফেরা ব্যাটসম্যানদের তালিকায় আছেন বিরাট কোহলি (১০), ডেভিড ওয়ার্নার (১০), এবি ডি ভিলিয়ার্স (১০), গ্লেন ম্যাক্সওয়েলের (১৩) মতো তারকা ব্যাটসম্যানরা।
আইপিএলে ৬ হাজারের বেশি রান করা রোহিত চলতি আসরে ঘুরপাক খাচ্ছেন ব্যর্থতার বৃত্তে। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে দুই অঙ্কে যেতে পেরেছেন তিনি পাঁচবার। ফিফটি করেছেন স্রেফ একবার, দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৬৫।
রোহিতের হতাশার দিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ গড়তে পারেনি মুম্বাইও। নেহাল ভাধেরার ফিফটিতে ৮ উইকেটে ১৩৯ রান করে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)