ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম হায়তির খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ জুন ২০ ০৮:২১:৪৭

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম হায়তির খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে ব্রাজিল। হাইতির বিপক্ষে বিরতির সময় 3-০ গোলের লিড নিয়ে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। বলের দখল ও আক্রমণের ধারাবাহিকতায় শুরু থেকেই চাপে পড়ে হাইতির রক্ষণভাগ। তবে ম্যাচের প্রথম বড় ঘটনা ঘটে চতুর্থ মিনিটে, যখন হাইতির ডিফেন্ডার কার্লেন্স আর্কাস হলুদ কার্ড দেখেন।

একাধিক আক্রমণের পর ২৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ব্রাজিল। দলের হয়ে প্রথম গোলটি করেন স্ট্রাইকার মাতেউস কুনিয়া। গোল পাওয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে সেলেসাওরা এবং হাইতির রক্ষণে একের পর এক আক্রমণ চালাতে থাকে।

প্রথমার্ধের ৩৬তম মিনিটে আবারও জালের দেখা পান কুনিয়া। এবার তাকে দারুণ একটি অ্যাসিস্ট করেন ভিনিসিউস জুনিয়র। ভিনিসিউসের নিখুঁত পাস থেকে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তার জোড়া গোলে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করে ব্রাজিল।

এদিকে ৪০তম মিনিটে ইনজুরির কারণে রাফিনহাকে মাঠ ছাড়তে হয়। তার পরিবর্তে মাঠে নামেন রায়ান। যদিও এই পরিবর্তনের পরও আক্রমণের ধার কমেনি ব্রাজিলের।

প্রথমার্ধের খেলা শেষ হওয়ার সময় স্কোরলাইন ছিল ব্রাজিল ৩, হাইতি ০। এই মুহূর্তে গ্রুপ পর্বে প্রথম জয়ের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে কার্লো আনচেলত্তির দল। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকার জন্য দ্বিতীয়ার্ধে হাইতিকে অসাধারণ কিছু করতে হবে।

এখন দেখার বিষয়, দ্বিতীয়ার্ধে ব্রাজিল আরও গোলের ব্যবধান বাড়াতে পারে কি না, নাকি হাইতি ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফেরার লড়াই গড়ে তোলে।

খেলাটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ