ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

বিপর্যয় কাটিয়ে চেন্নাইকে লড়ুকে রানের টার্গেট দিল মুম্বাই

২০২৩ মে ০৬ ১৭:৪৬:০৮

বিপর্যয় কাটিয়ে চেন্নাইকে লড়ুকে রানের টার্গেট দিল মুম্বাই

আজ ০৬ মে, আইপিএলের ইতিহাসে সর্বকালের সেরা দু'টি দল ফের একে অপরের মুখোমুখি হতে চলেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ১৬ তম আসরে এখন পর্যন্ত শেষ হয়েছে ৪৮ টি ম্যাচ। চেন্নাই সুপার কিং কে আইপিএল ২০২৩-এর ৪৯তম লিগ ম্যাচে সম্মুখসমরে চেন্নাই সুপার কিংস ও অন্যতম শক্তিশালী দল মুম্বই ইন্ডিয়ান্স।

ভারতের ওয়াংখেড়েতে প্রথম লেগের ম্যাচে রোহিত শর্মাদের হারিয়ে দেন মহেন্দ্র সিং ধোনির দল। ৪৯ তম এই ম্যাচে এবার চেন্নাইয়ের ঘরের মাঠে বদলা নেওয়ার সুযোগ পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের সামনে। যদিও চেন্নাইকে তাদের ঘরের মাঠে হারানো কত কঠিন কাজ, সেটা ভালো মতোই বোঝে মুম্বই। তাই ব্যাট-বলের ধুন্ধুমার লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

টস জিতল চেন্নাইঃ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ফিরতি লিগ ম্যাচে টস জিতল চেন্নাই সুপার কিংস। টস জিতে মহেন্দ্র সিং ধোনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান রোহিত শর্মাদের। সুতরাং, ঘরের মাঠে রান তাড়া করবে চেন্নাই।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর মুম্বাই ইন্ডিয়ান্স ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করেন। যার জন্য চেন্নাই সুপার কিংস এর সামনে ১৪০ রানের টার্গেট।

মুম্বইয়ের প্রথম একাদশঃ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), ইশান কিষাণ (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, ত্রিস্তান স্টাবস, আর্শাদ খান, জোফ্রা আর্চার, পীযূষ চাওলা ও আকাশ মাধওয়াল।

চেন্নাইয়ের প্রথম একাদশঃ

রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, মইন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), দীপক চাহার, মাথিসা পথিরানা, তুষার দেশপান্ডে ও মাহিশ থিকসানা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ