ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দিল্লির বিরুদ্ধে কোহলিদের শক্তিশালী একাদশ ঘোষণা
দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেটে আসল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৬ তম আসরে ৫০তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। এবারের ১৬ তম আসরের দিল্লি ক্যাপিটালস বর্তমানে আইপিএলের পয়েন্ট টেবিলে সবার নীচে রয়েছে।
এই ম্যাচে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। দিল্লি ক্যাপিটালস আইপিএলের এই মরশুমে ৯টি ম্যাচ খেলেছে যেখানে তারা তিনটি ম্যাচ জিততে সক্ষম হয়েছে। তাদের মতোই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও এবারের টুর্নামেন্টে ৯টি ম্যাচ খেলেছে যেখানে তার মধ্যে তার পাঁচটি ম্যাচ জিতেছে।
অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের শেষ ম্যাচটি লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলে যেখানে তারা সেই খেলাটি ১৮ রানে জিতেছিল। সেই খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসিস যথাক্রমে ৩১ ও ৪৪ রান করেন। এই দুটি দল এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে একে অপরের বিরুদ্ধে ২৯টি ম্যাচ খেলেছে যেখানে দিল্লি ক্যাপিটালস ১০টি ম্যাচ জিততে সক্ষম হয়েছে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বাকি গেমগুলি জিতেছে।
দিল্লি বনাম ব্যাঙ্গালোরের ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে। মূলত ব্যাটিং পিচ হলেও এই মাঠের উইকেট থেকে স্পিনাররা কিছুটা সাহায্য পেয়ে থাকেন। সেই কথা মাথায় রেখে বলা যায় দুই দলের কাছেই স্পিন বোলিং অস্ত্র হয়ে উঠতে পারে।
শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে চলা এই লড়াইয়ে টসজয়ী দলের অধিনায়ক আগে বোলিং করতে পারেন। বাইশ গজ ব্যাটিংয়ের পাশাপাশি পেস সহায়ক হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে বিপক্ষকে প্রথম ইনিংসে ব্যাট করতে পাঠিয়ে পরে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ কাজ হয়ে উঠতে পারে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য প্রথম একাদশঃ-
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, অনুজ রাওয়াত, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমরর, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), সুয়াশ প্রভুদেসাই, ওয়ানিন্দু হাসরাঙ্গা, কর্ন শর্মা, মহম্মদ সিরাজ, জশ হ্যাজেলউড
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)