ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এক নজরে দেখে নিন বিশ্বকাপে যেসব ভেন্যুতে হতে পারে বাংলাদেশের ম্যাচ
আর মাত্র পাঁচ মাস পরেই শুরু হবে বিশ্ব ক্রিকেটের মেগা আসর ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করার প্রক্রিয়ায় রয়েছে আয়োজক দেশ ভারত।
এক দিকে চলছে আইপিএল অন্যদিকে ঘরের মাঠে পরপর দুটি সিরিজের পর ইংল্যান্ডের মাঠে আয়ারল্যান্ড সিরিজের মাধ্যমে প্রস্তুত হচ্ছে টিম বাংলাদেশও। এবারের ওয়ানডে বিশ্বকাপে ইতিবাচক ও আক্রমণাত্মক মানসিকতা নিয়েই পা রাখতে চায় টাইগাররা।
বিশ্বকাপের সূচি এবং চূড়ান্ত ভেন্যুর তালিকা এখনও প্রকাশ করেনি আইসিসি। ফলে অক্টোবরে শুরু হতে যাওয়া আসরটিতে সাকিব-তামিমদের ম্যাচ কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সম্ভাব্য দুটি ভেন্যুর কথা জানা গেছে। আরও পড়ুন: বিশ্বকাপে যে ভেন্যুতে হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ
ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়ান এক্সপ্রেস' এক প্রতিবেদনে বলছে, বাংলাদেশ নিজেদের অধিকাংশ ম্যাচ খেলতে চাইছে কলকাতা এবং গুয়াহাটিতে। যাতে নিজেদের দেশ থেকে খুব বেশি দূর ভ্রমণ করতে না হয়।
গণমাধ্যমটির তথ্যমতে, বাংলাদেশ থেকে কলকাতা এবং গুয়াহাটির দূরত্ব কম হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিতে চাইছে আয়োজকরা। দূরত্ব ছাড়াও গ্যালারিতে বাংলাদেশি দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথাও তারা মাথায় রেখেছে।
এখন পর্যন্ত ১২টি ভেন্যুকে বিশ্বকাপের জন্য পর্যালোচনায় রেখেছে বিসিসিআই। সেই তালিকায় স্থান পেয়েছে নাগপুর, বেঙ্গালুরু, তিরুবন্তপুরম, মুম্বাই, দিল্লি, লখনৌ, গুয়াহাটি, কলকাতা, হায়দরাবাদ, রাজকোট, ইন্দোর ও ধর্মশালা। আরও পড়ুন: লিটনের বদলে ক্যারিবিয়ান ব্যাটারকে নিলো কলকাতা
চলতি আইপিএলের ১৬তম আসরের পর্দা নামবে আগামী ২৮ মে। এই টুর্নামেন্ট শেষ হলেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পরামর্শে বিশ্বকাপের সূচি এবং চূড়ান্ত ভেন্যুর তালিকা প্রকাশ করবে আইসিসি।
এদিকে বিশ্বকাপে নিরাপত্তার কারণে চেন্নাই ও কলকাতায় খেলার কথা জানায় পাকিস্তান। তবে জানা গেছে, পাকিস্তানের অধিকাংশ ম্যাচ হতে পারে চেন্নাই এবং বেঙ্গালুরুতে। ভারতের বিপক্ষে ম্যাচটি হতে পারে আহমেদাবাদে।
বিশ্বকাপের সময় দেশটিতে বর্ষার প্রকোপ থাকে। তাই দক্ষিণ ভারতে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সব ম্যাচ শেষ করতে চায় বিসিসিআই। এজন্য কোহলিরা কোথায় ম্যাচ খেলতে পছন্দ করবেন, সেই বিষয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসেছে বোর্ড। আরও পড়ুন: এক ওভারে ৬ ছক্কাসহ ৪৬ রান
আগামী ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে শোনা যাচ্ছে। খেলাগুলো ভারতের মোট ১২টি শহরে অনুষ্ঠিত হবে। টানা ৪৬ দিন ধরে ১০টি দলের প্রতিযোগিতায় নকআউট পর্বের ৩টি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)