ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ওয়ানডে ক্রিকেটে দারুন এক বিশ্বরেকর্ড গড়লেন বাবর
সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা ব্যাটার পাকিস্তানের অন্যতম সফল অধিনায়ক বাবর আজম। পাকিস্তানি এই অধিনায়ক অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন, ছুটছেন আরও এক বিশ্ব রেকর্ডের পিছনে। এবার ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন ২৮ বছর বয়সী ডানহাতি এই ব্যাটার অধিনায়ক।
বর্তমানে পাক অধিনায়ক বাবর যেন রানমেশিন। ব্যাট হাতে নামলেই ফিফটি কিংবা সেঞ্চুরি করা চাই-ই চাই! অবিশ্বাস্য ধারাবাহিকতার প্রতিমূর্তি পাক অধিনায়ক বাবর এবার ওয়ানডে ইতিহাসে দ্রুততম ৫ হাজার রানের মাইলফলক গড়েছেন।
আজ ৫ মে শুক্রবার করাচি জাতীয় স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে দ্রুততম সময়ে ৫ হাজারি ক্লাবে ঢুকে পড়লেন বাবর। এদিন কিউই লেগস্পিনার ইশ সোধির বল সিঙ্গেল নিয়ে ব্যক্তিগত ১৯ রানে পৌঁছানোর পরই এই কীর্তি গড়েন পাকিস্তানি এই ব্যাটিং সেনসেশন
এর আগে ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রানের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা। এই রেকর্ড গড়তে তিনি ১০১ ইনিংস ব্যাট করেছিলেন। তবে বাবর ৪ ইনিংস কম খেলেই ৯৭ ইনিংসে দ্রুততম ৫ হাজার ছুঁয়ে ফেলেছেন।
গত দুই বছর ধরে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার বাবর আজম। তবে গত বছর তিনি ৮১ ইনিংসে দ্রুততম ৪ হাজার ওয়ানডে রানের আমলার রেকর্ডের সমান করতে পারেননি।
এদিকে পাকিস্তানের ১৪তম ব্যাটসম্যান হিসেবে ওডিআই ক্রিকেটে ৫ হাজার বা তার বেশি রান পূর্ণ করেছেন। এই তালিকায় ১১,৭০১ রান নিয়ে সবার উপরে আছেন প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক।
২০১৫ সালের মে মাসে নিজের শহর লাহোরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল বাবরের। এরপর ২০১৬ ও ২০২২ সালে তিনটি ওয়ানডেতে টানা দুবার সেঞ্চুরি করার একমাত্র ব্যাটসম্যানও তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)