ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ব্যাটিং না ফিল্ডিং, টসে জিতে আগে যে সিদ্ধান্ত নিবেন গুজরাট টাইটান্স
দেখতে দেখতে শেষ হয়ে গেছে জনপ্রিয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ৪৭ টি ম্যাচ। ইতিমধ্যে বেশ জমে উঠেছে আইপিএলের ১৬ তম সিজিন। আজকের ম্যাচে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। দুই দলের কথা বলতে গেলে আপাতত টেবিলে প্রথমেই রয়েছে গুজরাট টাইটান্স এবং চতুর্থ স্থানে রয়েছে রাজস্থান দল।
চলতি মরসুমে এই নিয়ে দ্বিতীয়বার একে অন্যের মুখোমুখি হতে চলেছে দুই দল। আগের সাক্ষাতে গুজরাতের মাঠে তাদের হারিয়ে দিয়ে ছিলো রাজস্থান। যদিও শেষ দুই ম্যাচের কথা বলতে গেলে মুম্বইয়ের কাছে পরাজিত হয়েছে রাজস্থান তো দিল্লির এর কাছে পরাজিত হয়েছে গুজরাট।
গত বছরের দুই ফাইনালিস্ট হলো এই দুই দল। গতবছর গুজরাত দল রাজস্থানের উপর বেশ প্রভাব বিস্তার করেছিল তো এবছর শিমরণ হিটমায়ার ও সঞ্জু স্যামসনের অসাধারণ ব্যাটিং গুজরাতের বিরুদ্ধে তাদের প্রথম জয় এনে দিয়েছিল। আজকের ম্যাচেও রাজস্থান চাইবে তাদের পূর্ণ শক্তি দিয়ে ম্যাচ জয় করতে। গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে শতরান হাঁকান ওপেনার জায়স্বল। আজকের ম্যাচে তিনি হতে পারেন গুজরাতের থ্রেথ।
আইপিএলে আজ চতুর্থ হোম ম্যাচ খেলতে মাঠে নামছে রাজস্থান রয়্যালস। রাজস্থানের মাটিতে যদিও চলতি মরসুমে এটর তাদের দ্বিতীয় ম্যাচ। এর আগের দুটি হোম ম্যাচ দিল্লী ও পাঞ্জাবের বিরুদ্ধে তারা খেলেছে নিজেদের দ্বিতীয় হোম গ্রাউন্ড গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। সোয়াই মান সিং স্টেডিয়ামে এখনও অবধি ৪৮টি আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ৩৩টিতে জয় এসেছে রান তাড়া করে। প্রথমে ব্যাট করে জয়ের সংখ্যা তার অর্ধেকেরও কম। মাত্র ১৫ ম্যাচে প্রথমে ব্যাট করা দল জয়যুক্ত হয়েছে।
এই মাঠে রাজস্থান রয়্যালসের পরিসংখ্যান বেশ চমকপ্রদ। ৪৮ ম্যাচের মধ্যে ৩২টিতে জিতেছে তারা। হেরেছে ১৬টি খেলায়। সোয়াই মান সিং স্টেডিয়ামে ১০ বার প্রথমে ব্যাট করে জিতেছে ২০০৮-এর চ্যাম্পিয়নেরা। ২২ বার জিতেছে রান তাড়া করে। আজকেও দুর্গ অটুট রাখার প্রচেষ্টাই দেখা যাবে হোম টিমের থেকে। এই মাঠে সর্বোচ্চ রান তোলার কৃতিত্ব রাজস্থান রয়্যালসেরই। ডেকান চার্জার্সের বিরুদ্ধে ২০১২ সালে ১৯৭ রান তুলেছিলো তারা সর্বনিম্ন রানের রেকর্ড রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। ২০১৩ সালে এখনাএ ৯২ রানে অল-আউট হয়েছিলো মুম্বই।
এই মাঠে বরাবরই ব্যাট-বলের হাড্ডহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। ব্যাটিং ও বোলিং উভয় পক্ষের জন্যই কিছু না কিছু সাহায্য থাকে এই পিচে। এই মাঠে প্রথম ইনিংসের গড় স্কোর ঘোরাফেরা করে ১৫৮’র আশেপাশে। পরে ব্যাট করার ক্ষেত্রে নিঃসন্দেহে সুবিধা পাওয়া যায়। যদিও আগের ম্যাচে এখানে প্রথমে ব্যাট করেই জিতেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস, তবুও মাঠের পরিসংখ্যান মাথায় রেখে যে দল টস জিতুক না কেনো, জয়ী অধিনায়ক প্রথমে বোলিং করতে চাইবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)