ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ বিশ্বকাপে যে ভেন্যুতে হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ
চলতি বছরের আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক আইসিসি সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু তা মাঠে গড়ানোর আগে ভারত-পাকিস্তানের ক্রিকেট সংশ্লিষ্টদের মাঝে শর্ত আরোপ ও নানা আলোচনা-সমালোচনা চলছে এখন পর্যন্ত। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় দুটি ইভেন্ট নিয়ে প্রতিবেশী দেশ দুটি পাল্টাপাল্টি মন্তব্য করছে।
আসন্ন ভারত বিশ্বকাপের আগেই সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হতে হবে এশিয়া কাপ। কিন্তু কূটনৈতিক বৈরিতার কারণে দেশটিতে যেতে রাজি নয় ভারতীয় দল। তার পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের জন্য হাইব্রিড মডেল দাঁড় করায় ভারত।
পাকিস্তানও সোজাসুজি জানিয়ে দেয়, ভারত না আসলে তারাও সে দেশে বিশ্বকাপ খেলতে যাবে না। তারাও নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপ খেলতে চায়। বাবর আজমদের প্রস্তাবিত দুটি ভেন্যু হচ্ছে কলকাতা ও চেন্নাই।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, ভারতে বিশ্বকাপ খেলতে নতুন শর্ত দিয়েছে পাকিস্তান। ভেন্যু নিরপেক্ষ না হলেও নির্দিষ্ট করে দিয়েছে তারা। তাদের কাছে কলকাতা এবং চেন্নাই এই দুই শহরের নিরাপত্তা খুব ভালো। তাই শহর দুটিই পাকিস্তানের প্রথম পছন্দ।
এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এছাড়া কলকাতায় অনেক টুর্নামেন্ট খেলেছে তারা। সেজন্য এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের খেলায় মানুষের সর্বাধিক আগ্রহ থাকায় আহমেদাবাদে ম্যাচটি আয়োজন করতে চায় আইসিসি।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ধারণ ক্ষমতা প্রায় এক লাখের বেশি। এই মাঠে অধিক মুনাফা তুলতে চায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ইতোমধ্যে নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে বিশ্বকাপের ফাইনালের জন্যও বেছে নিয়েছে সংস্থাটি। এদিকে ভারতীয় সংবাদমাধ্যমে খবর, ওডিআই বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচটি আয়োজনের দায়িত্ব সম্ভবত পেতে চলেছে আহমেদাবাদ।
জানা গেছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করার সিদ্ধান্ত নিতে চলেছে। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের পর পরই বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যু ঘোষণা করবে বিসিসিআই।
আগামী ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে শোনা যাচ্ছে। খেলাগুলো ভারতের মোট ১২টি শহরে অনুষ্ঠিত হবে। টানা ৪৬ দিন ধরে ১০টি দলের প্রতিযোগিতায় নকআউট পর্বের ৩টি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের সব ম্যাচগুলো হবে ভারতের বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লখনউ, ইনদওর, রাজকোট এবং মুম্বাইয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)