ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

২০২৩ মে ০৫ ১৫:৩৫:১১

প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলতে দীর্ঘদিন পর দেশের বাইরে ইংল্যান্ডের মত কঠিন অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ৯ মে আইরিশদের বিপক্ষে চেমসফোর্ডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে সাকিব-তামিম বাহিনি। তবে আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্গত এই সিরিজের খেলা সরাসরি সম্প্রচার নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশি কোনো চ্যানেল এখনও পর্যন্ত সম্প্রচার স্বত্ব না কেনায়, এই শঙ্কা দেখা দিয়েছে। ভক্তরা হয়তো এই সিরিজ দেখা থেকে বঞ্চিত হতে যাচ্ছিল। তাই টাইগার সমর্থকরা হয়তো টিভি পর্দায় এই সিরিজের ম্যাচগুলো দেখতে পারবেন না। তবে এই সমস্যা সমাধানে আইরিশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার আগে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আয়ারল্যান্ড উভসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ। যদিও এই ম্যাচটি নির্ধারিত সময়ে টস হতে পারেনি হালকা বৃষ্টির কারণে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ