ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

গুজরাতের বিরুদ্ধে দুর্দান্ত একাদশ ঘোষণা করলেন রাজস্থান রয়্যালস

২০২৩ মে ০৫ ১৫:১৭:৫৪

গুজরাতের বিরুদ্ধে দুর্দান্ত একাদশ ঘোষণা করলেন রাজস্থান রয়্যালস

দেখতে দেখতে শেষ হয়ে গেছে জনপ্রিয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ৪৭ টি ম্যাচ। ইতিমধ্যে বেশ জমে উঠেছে আইপিএলের ১৬ তম সিজিন। আজকের ম্যাচে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। দুই দলের কথা বলতে গেলে আপাতত টেবিলে প্রথমেই রয়েছে গুজরাট টাইটান্স এবং চতুর্থ স্থানে রয়েছে রাজস্থান দল।

চলতি মরসুমে এই নিয়ে দ্বিতীয়বার একে অন্যের মুখোমুখি হতে চলেছে দুই দল। আগের সাক্ষাতে গুজরাতের মাঠে তাদের হারিয়ে দিয়ে ছিলো রাজস্থান। যদিও শেষ দুই ম্যাচের কথা বলতে গেলে মুম্বইয়ের কাছে পরাজিত হয়েছে রাজস্থান তো দিল্লির এর কাছে পরাজিত হয়েছে গুজরাট।

গত বছরের দুই ফাইনালিস্ট হলো এই দুই দল। গতবছর গুজরাত দল রাজস্থানের উপর বেশ প্রভাব বিস্তার করেছিল তো এবছর শিমরণ হিটমায়ার ও সঞ্জু স্যামসনের অসাধারণ ব্যাটিং গুজরাতের বিরুদ্ধে তাদের প্রথম জয় এনে দিয়েছিল। আজকের ম্যাচেও রাজস্থান চাইবে তাদের পূর্ণ শক্তি দিয়ে ম্যাচ জয় করতে। গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে শতরান হাঁকান ওপেনার জায়স্বল। আজকের ম্যাচে তিনি হতে পারেন গুজরাতের থ্রেথ।

RR-এর সম্ভাব্য একাদশঃ

জস বাটলার, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাডিকল, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, জেসন হোল্ডার, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ