ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

৮ ম্যাচে ১৪ রান সুনীল নারিনের, নতুন দুশ্চিন্তায় কলকাতা

২০২৩ মে ০৫ ১১:৫৪:২৬

৮ ম্যাচে ১৪ রান সুনীল নারিনের, নতুন দুশ্চিন্তায় কলকাতা

৭*, ০*, ০, ০, ২*, ৪, ০, ১! এইগুলো কেবল মাত্র কোন সংখ্যা নয়। এগুলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৬ তম আসনের অন্যতম শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারিনের শেষ আট ইনিংসের রান। এখন পর্যন্ত এই আসরে তিনি মাত্র ১৬ রান করেছে। চলতি এই আসরে এখন পর্যন্ত কলকাতার ১০টি ম্যাচেই একাদশে সুযোগ পেয়েছেন এই ক্যারিবিয়ান। তবে তার পারফরম্যান্স বড্ড করুণ।

চারদিক থেকে এতো এতো দুয়োধ্বনি এলেও এখনও নারিনকে একাদশ থেকে বাদ দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্তই নিচ্ছে না কলকাতা শিবির। তবে আরেক ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল রানে ফিরলেও নিজের সেরা ফর্মে নেই তিনিও। এই কারণে বারবার ভুগতে হচ্ছে দলটিকে।

বৃহস্পতিবার (৪ মে) আইপিএলের ৪৭তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে কলকাতা। এই ম্যাচে ২ বলে ১ রান করেন নারিন। তবে শুধু আজকের ম্যাচেই না, সবশেষ আট ইনিংসের কোনটিতেই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি এই ক্যারিবীয় অলরাউন্ডার।

এ ছাড়া ৯ ম্যাচে বোলিং করে ৭ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। পারফরম্যান্সের নিরিখে মোটেই ছাপ ফেলতে না পারা এই ক্যারিবিয়ানের ৮ দশমিক ৮১ ইকোনমি রেটে বোলিং গড় ৪০ দশমিক ২৮।

তাদের এমন পারফরম্যান্সে একাদশ থেকে তাদেরকে বাদ দেওয়ার পরামর্শ দিচ্ছেন অনেক ক্রিকেটবোদ্ধা। অনেকেই আবার লিটন দাসকে এক ম্যাচ খেলিয়ে বাদ দেওয়ার বিষয়টিও স্মরণ করিয়ে দিচ্ছেন। তবে অজানা কোনো এক কারণে তাদেরকে একাদশ থেকে বাদ দিচ্ছে না কলকাতার টিম ম্যানেজমেন্ট। আর আজকের ম্যাচে হারলেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে ৯ ম্যাচে ৩ জয় পাওয়া কেকেআর।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ