ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
‘আয়ারল্যান্ডকে ছোট করে দেখার কিছু নেই’
কাগজে কলমে আয়ারল্যান্ডের চেয়ে বাংলাদেশ বেশ এগিয়ে অনেটা। এরপরেও ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ একটি অপ্রতিরোধ্য দল। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশই ফেবারিট থাকবে, এতে কোনো সন্দেহ নেই। তারপরও প্রতিপক্ষকে খাটো করে দেখার পক্ষপাতী নয় টাইগাররা। বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ যেমন বললেন, আমরা সব দলকেই সম্মান করে খেলার চেষ্টা করি।
আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে লন্ডনের চেমসফোর্ডে আছে বাংলাদেশ দল। আগামী ৯ মে প্রথম ওয়ানডে। বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। তাই হালকাভাবে নেওয়ার সুযোগও নেই। দ্বিতীয় দিনের দলীয় অনুশীলনের পর মেহেদি হাসান মিরাজের কণ্ঠে ঝরে পড়লো প্রতিপক্ষের জন্য সমীহ।
আয়ারল্যান্ড দল কাগজে কলমে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকলেও, তাদের ছোট করে দেখতে নারাজ মিরাজ। তার কথা, 'যেকোনো জায়গায় আন্তর্জাতিক ক্রিকেট সব সময়ই চ্যালেঞ্জিং। ছোট-বড় দল নয়, প্রত্যেকটা দলই কিন্তু ভালো খেলার চেষ্টা করে। আমরাও আমাদের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। আয়ারল্যান্ডকে ছোট করে দেখার কিছুই নেই। আমরা সব দলকেই সম্মান করে খেলার চেষ্টা করি। তবে এখানে খেলা আমাদের জন্য অবশ্যই কঠিন হবে।’
ইংল্যান্ডের মাটিতে খেলার অভিজ্ঞতা আগেও হয়েছে বাংলাদেশের। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া প্রসঙ্গে টাইগার অলরাউন্ডার বলেন, ‘এখানে বিশ্বকাপ খেলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলার অভিজ্ঞতা আছে। সব মিলিয়ে আমরা আলোচনা করছি, কীভাবে কী করা যায়। আশা করছি, খুব দ্রুতই আমরা একটা সমাধানে আসব কীভাবে ভালো ব্যাটিং-বোলিং করতে পারি।’
চেমসফোর্ডের দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড বাংলাদেশের জন্য কিছুটা অচেনা। তবে মাঠ দেখে একটা পরিকল্পনা ঠিক করে ফেলেছে দল, জানালেন মিরাজ। তিনি বলেন, ‘যেহেতু আমরা যে মাঠে খেলব সেখানে সোজা বাউন্ডারি একটু ছোট ও পাশের দিকে কিছুটা বড়। তাই ওভাবেই আমরা পরিকল্পনা করছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)