ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
চরম উত্তেজনায় শেষ হল বাংলাদশ-শ্রীলঙ্কার ম্যাচ, জেনে নিন ফলাফল
গত দুই ম্যাচ উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী দলের চারটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচও রয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচেও চোখ রাঙ্গাচ্ছিল রসিক বৃষ্টি। তবে ওশাদি রানাসিঙ্গের ঘূর্ণিতে নাজেহাল হতে হয়েছে বাংলাদেশকে।
শ্রীলঙ্কার কলম্বোর পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৫৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে স্বাগতিকরা। জবাবে খেলতে নেমে ইনিংসের এক বল বাকি থাকতে ১২৮ রানে অল আউট হয় বাংলাদেশের মেয়েরা।
এদিন বড় লক্ষ্য খেলতে নেমে দলীয় ৭ রানেই শামিমা সুলাতানাকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন রানাসিঙ্গে। এরপর দলীয় ৩৫ রানের মধ্যে আরও দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। এরপর চতুর্থ উইকেটে হাল ধরেন নিগার সুলতানা ও ফারজানা হক।
এই দুজনে যোগ করেন ৬১ রান। নিগার ৫১ বলে ৩৭ রান করে ফিরলে এই জুটি ভাঙে। ফারজানা আউট হন ২৪ রান করে। এরপর আর কোনো ব্যাটার দুই অঙ্কের পৌঁছাতে পারেননি। ফলে ১২৮ রান করেই সন্তুষ্ট থাকতে হয় টাইগ্রেসদের।
শ্রীলঙ্কার হয়ে রানাসিঙ্গে ৩৪ রানের বিনিময়ে ৫ উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন উদেশিকা প্রবোধানি, সুগান্দিকা কুমারি, ইনোকা রানাভিরা ও চামারি আতাপাত্তু। এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় শ্রীলঙ্কা।
আতাপাত্তু ও ভিস্মি গুনারত্নের ওপেনিং জুটিতেই আসে ৫০ রান। মূলত এই জুটিই বড় ভিত গড়ে দেয় শ্রীলঙ্কাকে।গুনারত্নেকে ফিরিয়ে শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভাঙেন রিতু মনি। এরপর হার্শিতা সামারাবিক্রমার সঙ্গে ৫১ রানের আরও একটি দারুণ জুটি গড়েন আতাপাত্তু।
এই ওপেনারের ব্যাট থেকে আসে ৬০ বলে ৬৪ রানের ইনিংস। গুনারত্নে আউট হয়েছেন ৩০ বলে ১৭ রান করে। এরপর হার্শিতা সামারাবিক্রমার ৪৮ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে বড় পুঁজি নিশ্চিত করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম, সুলতানা খাতুন, নাহিদা আকতার, রিতু মনি ও ফাহিমা খাতুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)