ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
সেরার ক্রিকেটারের লড়াইয়ে ফখর-চাপম্যান-জয়সুরিয়া, এগিয়ে আছেন যিনি
আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এ এপ্রিলে সেরার মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের ফখর জামান, নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান ও শ্রীলঙ্কার প্রবাথ জয়সুরিয়া। গেল মাসের সেরা বাছাইয়ের জন্য বুধবার (৩ মে) সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
এপ্রিল মাসের শেষের দিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই জোড়া সেঞ্চুরি করেন ওপেনার ফখর। দুই ওয়ানডেতে যথাক্রমে ১১৭ ও অপরাজিত ১৮০ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন তিনি। এতে করে দুই ম্যাচেই সহজ জয়ের স্বাদ পায় পাকিস্তান। এই কারণে গেল মাসের সেরার লড়াইয়ে নাম উঠে এসেছে ফখরের।
গত মাসে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ব্যাটার চাপম্যান। পাঁচ ইনিংসে এক সেঞ্চুরি ও দুই হাফ-সেঞ্চুরিতে ২৯০ রান করেন তিনি। টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্চ রানের নয়া রেকর্ডও গড়েন চাপম্যান। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৫৭ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডকে সিরিজ হারের লজ্জা থেকে রক্ষা করেন চাপম্যান।
এদিকে সদ্য ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার স্পিনার জয়সুরিয়া। প্রথম টেস্টে ১০ ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেট নেন তিনি। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের সপ্তম ম্যাচেই ৫০ উইকেট পূর্ণ করে রেকর্ড গড়েন জয়সুরিয়া। বিশ্বের প্রথম স্পিনার হিসেবে দ্রুত ৫০ উইকেট শিকারের নজির গড়েন তিনি। এতে এপ্রিলের সেরার দৌড়ে আছেন জয়সুরিয়াও। এ ছাড়া গেল বছরের জুলাই মাসের সেরা খেতাব জিতেছিলেন জয়সুরিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)