ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ক্রিকেট বিশ্বে ঘটলো অবিশ্বাস্য এক ঘটনা, এক ওভারে ৬ ছক্কাসহ ৪৬ রান
এখন পর্যন্ত ক্রিকেট বিশ্বে বেশ কয়েকজন ব্যাটসম্যানের এক ওভারে ৬ ছক্কায় ৩৬ রান তোলার রেকর্ড আছে। তবে এবার শুধু ছয় বলে ছয় ছক্কা নয়, ক্রিকেটে ঘটে গেল অবিশ্বাস্য এক ঘটনা। হয়তো এটাই হতে পারে ক্রিকেট বিশ্বের এক ওভারে সর্বাধিক রানের রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে নিউজিল্যান্ডে লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ওভারে রেকর্ড ৪৩ রান হয়েছিল।
তবে এবার নিউজিল্যান্ডে এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছে কুয়েতের এক টুর্নামেন্টে। যেখানে এক ওভারে টানা ৬ ছক্কাসহ উঠেছে ৪৬ রান। এমন ঘটনাই ঘটেছে কুয়েতে ‘কেসিসি টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ-২০২৩’ এ।
মঙ্গলবার (২ মে) এই টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল এনসিএম ইনভেস্টমেন্টস ও ট্যালি সিসি। যেখানে ট্যালি সিসির বিপক্ষে ২১৬ রানের বিশাল ব্যবধানে জয় পায় এনসিএম ইনভেস্টমেন্টস।
এদিন আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে এনসিএম। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ট্যালি সিসি ১৫.২ ওভারে অলআউট হয়ে যায় ৬৬ রানে।
এনসিএমের ব্যাটিংয়ের ১৫তম ওভারে আসে রেকর্ড ৪৬ রান। হারমান সিংয়ের করা ওভারের হিসাবটা ছিল এমন ৭+৪+৬+৭+৬+৬+৬+৪=৪৬ রান।
ওভারটির প্রথম বল ‘নো’ হয় এবং ব্যাটসম্যান বাসুদেব ছক্কা হাঁকান (৭ রান)। পরের বলে লেগ বাই সূত্রে হয় ৪ রান। এরপরের বলে বাসুদেব হাঁকান আবার ছক্কা। তৃতীয় বলে আবার হয় নো এবং বাসুদেব ছক্কা হাঁকান (৭ রান)।
এরপর যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলেও ছক্কা হাঁকান এই ব্যাটার। আর ষষ্ঠ বলে চার মেরে এক ওভারে রেকর্ড ৪৬ রান তোলেন বাসুদেব।
শেষ পর্যন্ত বাসুদেব ৪১ বলে ৪টি চার ও ১১ ছক্কায় ১০০ রান করেন। দিজু জাভিয়ের ৯ চার ও ৬ ছক্কায় ৪৫ বলে করেন ৯০। উদ্বোধনী ব্যাটসম্যান আদনান ইন্দ্রিস ৪ চার ও ৬ ছক্কায় ২৪ বলে করেন ৫৯ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)