ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আফিফকে অধিনায়কত্ব দিয়ে নতুন করে দল ঘোষণা করলেন বিসিবি
ওয়েস্ট-ইন্ডিজ ‘এ’ দল চলতি মে মাসেই বাংলাদেশ সফরে আসছে বলে জানা যায়। ২৩ দিনের সফরে বাংলাদেশ যুব প্রতিনিধিদের সঙ্গে চার দিনের তিনটি ম্যাচ খেলবে ক্যারিবিয়ান যুবারা।
দেশের মাটিতে আন-অফিসিয়াল এই টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে দেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডের নেতৃত্বে আছেন সদ্য জাতীয় দল থেকে বাদ পড়া ব্যাটার আফিফ হোসেন ধ্রুব।
আফিফ ছাড়াও টাইগারদের জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে স্কোয়াডে আছেন, মাহমুদুল হাসান জয়, সাইফ হাসান, সাদমান ইসলাম, নাঈম শেখ ও জাকির হাসান।
দলের আরও ডাক পেয়েছেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, নাঈম হাসান ও জাকের আলী অনিক। এ ছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফর্ম করা তানজিম হাসান সাকিব, শাহাদাত হোসেন দিপু, রিপন মণ্ডল ও মুশফিক হাসান স্কোয়াডে ডাক পেয়েছেন।
তিন ম্যাচ সিরিজের দুই ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং সিরিজের বাকি ম্যাচটি হবে সিলেটের আউটার মাঠে।
এজন্য আগামী ১১ মে বাংলাদেশে পা রাখবে ক্যারিবীয় যুবারা। সফরের প্রথম ম্যাচ হবে ১৬ থেকে ১৯ মে। এরপর ২৩ থেকে ২৬ মে সিলেট আউটার স্টেডিয়ামে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাদা পোশাকের শেষ ম্যাচটি হবে ৩০ মে থেকে ২ জুন। এরপর ৩ জুন দেশে ফিরে যাবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।
‘এ’ দলের স্কোয়াড : আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক (উইকেট-রক্ষক), শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব ও রিপন মণ্ডল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)