ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
"আমরা আসলে এটা নিয়ে এখন চিন্তা করছি না"
এখনও পর্যন্ত চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে পাকিস্তানে গিয়ে খেলতে চাননা এশিয়ার অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী দল ভারত। খেলতে না চাওয়ায় ছয় দলের এই টুর্নামেন্টকে ঘিরে এখনও অনিশ্চয়তা রয়েছে। বিশ্বকাপের আগে এশিয়া কাপের এমন দোটানা অবস্থা নিয়ে কি ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)?
গতকাল মঙ্গলবার (২ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। সেখানেই তিনি এ বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন।
সুজন বলেন, ‘এশিয়া কাপের পুরো বিষয়টাই দেখছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বিসিবির এখানে কথা বলার ক্ষমতা খুবই লিমিটেড। আমরা এশিয়া কাপের অন্যতম একটা অংশগ্রহণকারী দেশ। আমাদের অবস্থান এইটুকুই। এসিসি সিদ্ধান্ত নেবে। যেখানে সিদ্ধান্ত নেবে, আমরা এশিয়া কাপে অংশগ্রহণ করব।’ আরও পড়ুন : আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ : সুজন
পাকিস্তানের মাটিতে খেলতে যেতে একেবারেই রাজি নয় ভারত। তাদের আপত্তির কারণেই এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট আসর মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে পাকিস্তানে যদি এশিয়া কাপ না হয় তাহলে শ্রীলঙ্কা এই টুর্নামেন্ট আয়োজন করতে চায়। এছাড়া সংযুক্ত আরব-আমিরাতও এশিয়া কাপ আয়োজন করতে আগ্রহী।
এদিকে আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। যদিও এখনো বিশ্বকাপের কোনো ফিক্সচার প্রকাশ করেনি আইসিসি। ফলে প্রতিবেশী দেশটির কোন কোন ভেন্যুতে টাইগারদের খেলা হবে তাই জানে না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা। আরও পড়ুন: নাসিরের ৮০ টা গার্লফ্রেন্ড প্রসঙ্গে যা বললেন স্ত্রী তামিমা
এ নিয়ে সুজন বলেন, ‘এটা আইসিসির ব্যাপার। আইসিসি বিষয়টা দেখছে। তাদের যে চ্যালেঞ্জগুলো, সেগুলো তারা মুখোমুখি হবে। এখানে আমাদের বলার বা ভূমিকা রাখার সুযোগ খুব কম। আমরা অংশগ্রহণকারীদের একজন। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। যেহেতু এশিয়াতে বিশ্বকাপের মতো ইভেন্টটা হচ্ছে, সেজন্য সূচিটা এখন দিতে পারলে ভালো হতো। আমাদের চেয়েও বেশি চ্যালেঞ্জিং হবে, অন্যান্য কন্ডিশন থেকে যারা আসে তাদের জন্য। আমরা আসলে এটা নিয়ে এখন চিন্তা করছি না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)