ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
‘আইপিএল খেলতে এসেছি, কটূক্তি শুনতে নয়’
গতকাল ১ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের লো স্কোরিং ম্যাচে বাড়তি রোমাঞ্চ ছড়িয়েছে বেঙ্গালুরুরের বিরাট কোহলির সঙ্গে নাভিন উল হক এবং গৌতম গম্ভীরের উত্তপ্ত বাক্য বিনিময়। জানা গেছে, পুরো ঘটনার সূত্রপাত ঘটিয়েছেন কোহলিই। নাভিনকে আগে স্লেজিং করেছিলেন তিনিই। এ কারণে মেজাজ হারিয়েছিলেন নাভিন।
স্বল্প রানের এই ম্যাচে লক্ষ্ণৌকে হারায় বেঙ্গালুরু। আগে ব্যাটিং করে লোকেশ রাহুলের দলকে ১২৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল কোহলিরা। জবাবে লক্ষ্ণৌ ১০৮ রানে গুটিয়ে যায়। লক্ষ্ণৌর ইনিংসের ১৭তম ওভারে নাভিনকে স্লেজিং করেন কোহলি।
এটাই পুরো ঘটনার সূত্রপাত। তখন তাদের উত্তপ্ত বাক্য বিনিময় বেশীক্ষণ হয়নি। নাভিনের সঙ্গে ব্যাটিংয়ে থাকা অমিত মিশ্র এবং আম্পায়ারের হস্তক্ষেপে মিটে যায় তখনই। ম্যাচ শেষে সব ক্রিকেটার যখন একে অপরের সঙ্গে হাত মেলান, তখনই শুরু হয় মূল ঝামেলা।
নাভিনের সঙ্গে কোহলির করমর্দন আন্তরিক ছিল না। কোহলি নাভিনের হাত ঝাড়া দেন। তারপর নাভিনও তাকে রেগে গিয়ে 'কিছু' বলেন। ভারতের গণমাধ্যম 'ইন্ডিয়ান এক্সপ্রেসের' দাবি, এই ঘটনার পর কোনো এক সতীর্থের সঙ্গে কথা বলেন নাভিন।
তিনি সেই সতীর্থকে বলেন, ‘আইপিএল খেলতে এসেছি, কটূক্তি শুনতে নয়’। এদিকে করমর্দনের পর কোহলি ও গম্ভীর বিতর্কে জড়ান। এ সময় দুই দলের বাকি ক্রিকেটারদের এই ঘটনা নিষ্পত্তির জন্য আসতে দেখা যায়।
ম্যাচ শেষে তাই বড় শাস্তির মুখোমুখি হয়েছেন কোহলি ও গম্ভীর। দুজনকেই নিয়ম অনুযায়ী ম্যাচ ফি'র একশ ভাগ জরিমানা করা হয়েছে। কোহলি যেহেতু এখনও খেলছেন, তাই তাকেই গুনতে হচ্ছে একটু বেশি জরিমানা।
কোহলির জরিমানার অর্থমূল্য ১.০৭ কোটি ভারতীয় রূপি। অপরদিকে গম্ভীর যেহেতু কোচিং স্টাফে আছে, তার জরিমানা শতভাগ হলেও পরিমাণ কোহলির চার ভাগের প্রায় এক ভাগ। গম্ভীরের জরিমানার অর্থমূল্য আসে ২৫ লাখ রূপি।
এই ঘটনায় জড়িত থাকা আফগান পেসার নাভিনের জরিমানা করা হয়েছে ম্যাচ ফি'র ৫০ ভাগ। যার অর্থমূল্য আসে ১.৭৯ লাখ। ম্যাচ শেষেও থেমে থাকেননি নাভিন। টুইটারে তিনি লিখেন, 'আপনার যেটা প্রাপ্য আপনি সেটাই পাবেন। এটাই হওয়া উচিত এবং এমনটাই হয়েছে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)