ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ভারতের চাপে চরম বিপদে পাকিস্তান, নতুন ফন্দি আঁটছে বিসিসিআই
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে শুরু হয়েছে ২০২৩ এশিয়া কাপের তর্ক বিতর্কে নতুন মোড়। ২০২৩ এশিয়া কাপ খেলতে যেমন পাকিস্তানের দিতে চায়না ভারত ক্রিকেট দল ঠিক তেমনই এশিয়া কাপের ইসু ধরে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে আসতে চায়না ভারত পাকিস্তান ক্রিকেট দল।
সাম্প্রতিক এই বিষয়টি যেন ধীরে ধীরে আরো বড় হতে চলেছে। কোনোভাবেই যেন থামার নামই নিচ্ছে না ভারত বনাম পাকিস্তান দ্বন্দ্ব। এশিয়া কাপ আয়োজন নিয়ে বিস্তর জলঘোলা চলছে বেশ কয়েক মাস ধরে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্যালেন্ডার অনুযায়ী এই বছরের এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা ছিলো পাকিস্তানে।
কিন্তু ভারতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পড়শি দেশে দল পাঠানো হবে না। বিসিসিআই সচিব জয় শাহ সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে জানান কোনো নিরপেক্ষ দেশে এশিয়া কাপ খেলতে আপত্তি নেই ভারতের। কিন্তু পাকিস্তানে দল পাঠানো হবে না ভারতীয় বোর্ডের পক্ষ থেকে। এই নিয়ে দুই দেশের ক্রিকেট ব্যক্তিত্বদের মধ্যে নিয়মিত বাদানুবাদ চলেছে বেশ কয়েক মাস ধরে। কিন্তু মেলে নি কোনো সমাধান।
ভারত বনাম পাকিস্তান ক্রিকেট সম্পর্ক এমনিতেই তলানিতে। দীর্ঘকাল দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না দুই দল। শেষবার ভারত পাকিস্তান গিয়েছিলো ২০০৮ সালের এশিয়া কাপ খেলতে। সেই বছর’ই ২৬শে নভেম্বর মুম্বই-এর তাজ হোটেল সহ বেশ কয়েকটি জায়গায় জঙ্গী নাশকতার পর আর পাকিস্তানের মাটিতে ভারত-পাক দ্বৈরথ দেখা যায় নি। ২০০৯ সালে ওয়াঘার অপারে যাওয়ার কথা থাকলেও তা বাতিল করে ‘মেন ইন ব্লু।’ ২০১২ সালে পাক দল শেষবার ভারতে এসেছিলো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে। সেই শেষ। এরপর এশিয়া কাপ,বিশ্বকাপ,চ্যাম্পিয়ন্স ট্রফির মত বহুদলীয় টুর্নামেন্টগুলি ছাড়া খেলার মাঠে দেখা হয় নি দুই দলের। টি-২০ বিশ্বকাপের মত প্রতিযোগিতা খেলতে পাকিস্তান ভারতে এলেও ভারত আর কখনো যায় নি ওয়াঘার পশ্চিম পারে। এশিয়া কাপ বিতর্ক নতুন করে সম্পর্কে জটিলতা সৃষ্টি করেছে।
বাহরিনে এশিয়া কাপ আয়োজন নিয়ে জট খোলার জন্য বৈঠকে বসেছিলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) অন্তর্গত দেশগুলি। কিন্তু সেখানেও কোনো সমাধানসূত্র উঠে আসে নি। প্রতিযোগিতা আয়োজন করা নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে নি পাকিস্তান। ভারতও জানিয়ে দিয়েছে পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্ত থেকে সরছে না তারা। এমতাবস্থায় জট না কাটলে ফল ভুগতে হতে পারে পাকিস্তানকে। এশিয়া কাপের বিকল্প প্রস্তান উত্থাপন করার পথে হাঁটতে চলেছে ভারতীয় বোর্ড।
পাকিস্তান যদি এশিয়া কাপ আয়োজনের জেদ ত্যাগ না করে তাহলে গোটা টুর্নামেন্টটাই বাতিল হতে পারে। ছড়িয়ে পড়েছে এমন খবর। পাশাপাশি শোনা যাচ্ছে এশিয়া কাপ বাতিল হলে তার পরিবর্তে একটি বিকল্প টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিতে চলেছে ভারত। এশিয়া কাপে অংশগ্রহণ করার কথা ছয়টি দলের। কেবলমাত্র পাকিস্তানকে বাদ দিয়ে পাঁচদেশীয় প্রতিযোগিতা আয়োজনের কথা ভাবছে বিসিসিআই। সেপ্টেম্বরে আয়োজন করা হতে পারে এই প্রতিযোগিতা। ভারতের মাঠে ম্যাচগুলি হওয়ার সম্ভাবনা। অক্টোবর-নভেম্বরে ভারতের মাঠে বসবে একদিনের বিশ্বকাপে আসর। তার আগে পরিবেশ ও পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে দলগুলির কাছে এই প্রস্তাব গ্রহণযোগ্য হবে বলেই ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)