ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
প্রথমবারের মতো এশিয়া কাপে যুক্ত হল নতুন এক দল
এশিয়ার হিমালয় কন্যা নেপালে ক্রমেই বাড়ছে ক্রিকেটের পরিধি। ক্রিকেট খেলায় এগিয়ে যাচ্ছে দেশটি। সন্দীপ লামিছানেরা ক্রিকেট দিয়ে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন সর্বোচ্চ পর্যায়ে। নেপালের ক্রিকেটে এবার যুক্ত হয়েছে নতুন এক পালক। এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে ক্রিকেটে এশিয়ার সবচেয়ে বড় আয়োজন এশিয়া কাপ খেলা নিশ্চিত করেছে আইসিসি সহযোগী সদস্য দেশ নেপাল।
আজ ২ মে মঙ্গলবার কাঠমুন্ডুতে এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে ৭ উইকেটের বিশাল ব্যবধানে আরব আমিরাতকে হারায় দেশটি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গতকাল ১ মে সোমবার আমিরাতকে মাত্র ১১৭ রানে গুটিয়ে দেয় ক্রিকেটের নতুন গান দল নেপাল। ললিত রাজবংশী ১৪ রানে নেন ৪ উইকেট। লামিছানে ১০ ওভার বল করে ৩৪ রানে পান ২ উইকেট। এই ম্যাচে বৃষ্টির কারণে রিজার্ভ ডেতে আসা ম্যাচে মঙ্গলবার নেমে ১৯.৩ ওভার আগেই লক্ষ্য পৌঁছে যায় স্বাগতিকরা। দলের হয়ে ৮৪ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন গুলশান ঝা।
ছয় দলের এশিয়া কাপে পাঁচ দল নিশ্চিত ছিল আগেই। নেপাল যুক্ত হলো ৬ষ্ঠ দল হিসেবে। ভারত ও পাকিস্তানের সঙ্গে 'এ' গ্রুপে খেলবে নেপাল। 'বি' গ্রুপে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান। চলতি বছর নেপাল ক্রিকেটের জন্য ভীষণ স্মরণীয়, বছরের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করে তারা। এবার এশিয়া কাপে পা রেখে বড় এক পদক্ষেপ দিল দক্ষিণ এশিয়ার দল।
ওয়ানডে সংস্করণে এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। টুর্নামেন্ট হওয়ার কথা সেপ্টেম্বর মাসে। তবে ভারত পাকিস্তানে গিয়ে খেলতে রাজী না হওয়ায় টুর্নামেন্টটি ঝুলে গেছে। শেষ পর্যন্ত কোথায় আসরটি গড়াবে তা নিয়ে এখনো দেন দরবার চলছে এসিসি ও ভারত-পাকিস্তানের মধ্যে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)