ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য বিশাল শাস্তি পেল ভিরাট কোহলি
গতকাল ১লা মে, জনপ্রিয় ঘরোয়া ক্রিকেটের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 16 তম আসরে 43 তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরু ও লাখনাও সুপার জাইন্ট। আইপিএলে ফের আরো একবার ভিরাট কোহলির বনাম গৌতম গম্ভীর দ্বন্দ্ব। গতরাতে আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য জরিমানা করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ক্রিকেটার ভিরাট কোহলি, লখনৌ সুপার জায়ান্টসের নাভিন উল হক ও কোচ গৌতম গম্ভীরকে।
ভারতীয় এই ক্রিকেটার ভিরাট কোহলি তর্কে জড়ান লখনৌ সুপার জায়ান্টসের খেলোয়াড় নাভিন উল হক ও দলের কোচ গৌতম গম্ভীরের সঙ্গে। ফলে ম্যাচের পরে তাকে বড় শাস্তির মুখে পড়তে হয়েছে বলে জানা গেছে। এতে তার জরিমানা কোটি টাকা।
ম্যাচের পর মাঠেই বিবাদে জড়ালেন কোহলি-গম্ভীর। এর আগে নাভিন উল হকের সঙ্গেও উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। আইপিএলের কোড অফ কন্ডাক্ট ভঙ্গের দায়ে ভিরাট কোহলির ম্যাচ ফি’র পুরো ১০০ শতাংশ জরিমানা করা হল। যার অর্থমূল্য আসে ১.০৭ কোটি ভারতীয় রূপি।
লখনৌ সুপার জায়ান্টসের কোচ গৌতম গম্ভীরকেও ম্যাচ ফি’র পুরো ১০০ ভাগ জরিমানা গুনতে হচ্ছে, যা ২৫ লাখ রূপি। আর আফগান ক্রিকেটার নাভিন উল হকের জরিমানা ১.৭৯ লাখ (৫০ শতাংশ)
লো-স্কোরিং থ্রিলার এই ম্যাচে লখনৌকে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচ জিততে লখনৌর সামনে ১২৭ রানের টার্গেট দিয়েছিল আরসিবি। জবাবে রাহুলের দল ১০৮ রানেই গুটিয়ে যায়। ম্যাচ শেষে সব ক্রিকেটার একে অপরের সঙ্গে হাত মেলান। আর এরপরেই শুরু হয় ঝামেলা। ম্যাচের ঘটনা নিয়ে একে অপরের দিকে তেড়ে যান গম্ভীর ও ভিরাট। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বাকি খেলোয়াড় ও কর্মীদের উদ্ধারে আসতে হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)