ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এই লক্ষ্যে দুই বহরে ইংল্যান্ডের পথে পাড়ি দিয়েছে তামিম ইকবলের দল। লন্ডনের চেমসফোর্ডে মূল সিরিজের আগে আগামী ৫ মে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল ।
আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন এই সিরিজে কেমন করবে বাংলাদেশ দল? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে টাইগার ভক্ত সমর্থকদের মনে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক জন গুরুত্বপূর্ণ অংশ খালেদ মাহমুদ সুজনের আশা, আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। আরও পড়ুন : প্রস্তুতি ম্যাচের আগে দলের সঙ্গী হবেন সাকিব-মোস্তাফিজ
আজ ১ মে সোমবার মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আবাহনীর কোচ ও বিসিবি পরিচালক সুজন বলেন, 'এই ফরম্যাটে বাংলাদেশ এখন ভালো দল। আসলে ৩-০ ছাড়া আর কিছু দেখছি না আমি।'
এদিকে সদ্য নিয়োগ পাওয়া বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসকে নিয়ে তিনি বলেন, ‘ওর (পোথাস) কাজ ঠিক করবে হাথুরুসিংহে। ফিল্ডিংয়ে সে বিশেষজ্ঞ। তার যে অভিজ্ঞতা সেটা সহোযোগিতা করবে অবশ্যই। আমাদের জন্য কাজে লাগবে।' আরও পড়ুন: ধোনির পর চেন্নাইয়ের সম্ভাব্য অধিনায়কের নাম জানালেন ওয়াসিম আকরাম
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজটি আগামী ৯, ১২ ও ১৪ মে অনুষ্ঠিত হবে। ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ।
ইতোমধ্যে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল। তাই সিরিজটি তেমন গুরুত্বপূর্ণ নয় টাইগারদের। তবে আইরিশদের জন্য বাঁচা-মরার লড়াই। এই সিরিজে ৩-০ ব্যবধানে জিততে পারলে সরাসরি বিশ্বকাপে চলে যাবে আইরিশরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)