ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ভারতে বিপক্ষে বিশাল জয় পেল বাংলাদেশ
ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে একমাত্র তিন দিনের ম্যাচে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলকে ইনিংস ও ১৭৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। এই ম্যাচে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং তিন বিভাগেই দাপট দেখিয়েছে বাংলাদেশের প্রাইম ব্যাংক-বিসিবির কম্বাইন্ড স্কুল ক্রিকেটের অনূর্ধ্ব-১৬ দল।
ইন্দিয়ার বিপক্ষে এই ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১৯০ রানে অলআউট হয়ে যায় মুম্বাই। জবাবে ব্যাটিং করতে নেমে দুই সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে দলীয় ৪৪৬ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ যুবা দল।
এরপর ২৫৬ রানে পিছিয়ে থেকে মুম্বাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে মাত্র ৮১ রানে গুটিয়ে যায়। ফলে বাংলাদেশের যুবারা ইনিংস ও ১৭৪ রানের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।
তিন দিনের ম্যাচের প্রথম দিনে আগে ব্যাট করতে নেমে অনিরুখের ৬৩ ও শ্রেয়াসের ৩৯ রানে ভর করে ৭৬.৩ ওভারে ১৯০ রানে অলআউট হয় মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল। সফরকারীদের পক্ষে দুইটি করে উইকেট লাভ করেন মোহাম্মদ সবুজ, সাইমুম রাতুল এবং আজিজুল তামিম।
এরপর প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দল তাদের প্রথম ইনিংসে দাপুটে ব্যাটিং করে। দ্বিতীয় দিনে ৮ উইকেটে ৪৪৬ রান নিয়ে ইনিংস ঘোষণা লাল সবুজের প্রতিনিধিরা। দলের পক্ষে শতক হাঁকানো সামিউন বশির রাতুল ১০৫ ও দেবাশীশ সরকার ১০১ রান করেন। এছাড়া ৮ রানের জন্য শতক হাতছাড়া করেন রিফাত।
সফরকারীরা ইনিংস ঘোষণা করলে সেদিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ রানেই দুই উইকেট হারায় মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল। তৃতীয় দিনে আর মাত্র ৭৭ রান যোগ করতেই অলআউট হয় তারা।
বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন শেখ ইমতিয়াজ শিহাব। এ ছাড়া ৩ উইকেট নেন সাইমুন রাতুল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)