ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ইডেনে জিতেই কলকাতাকে ভয়ঙ্কর অপমান করলেন গিল
একসময় কেকেআর শিবিরের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন গিল। তবে মেগা নিলামের আগে এই ক্রিকেটারকে ছেড়ে দিয়েছিল নাইট রাইডার্স শিবির। গত দু-বছর গিল অবশ্য গুজরাট টাইটান্স তো বটেই জাতীয় দলের প্রধান মুখ হয়ে দাঁড়িয়েছেন। তরুণ তুর্কিকে ভারতীয় দলের ভবিষ্যতের মুখ ধরা হচ্ছে বলে জানা যায়।
ভারতীয় ক্রিকেটার শুভমান গিল অবশ্য পুরোনো জ্বালা ভুলতে পারেননি। নাইটরা আস্থা না রাখার পর গত বছর গুজরাট টাইটান্স-এর জার্সিতে চ্যাম্পিয়ন হয়েছেন। করোনা অতিমারীর কারণে তিন বছর পর ইডেনে বসছে আইপিএলের আসর। গুজরাটের জার্সিতে এই প্ৰথমবার ইডেনে পদার্পন করেছিলেন তিনি। পুরোনো পাড়ায় নিজেকে দেখিয়ে দেওয়ার বাড়তি তাগিদ তো ছিল-ই। তবে মাঠের বাইরেও যে তিনি কেকেআরকে হেনস্থা করবেন, তা ভাবা যায়নি।
ম্যাচের পরেই শুভমান গিল নিজের ইনস্টাগ্রাম একাউন্ট-এ তিনটি ছবি পোস্ট করেন। সেই পোস্ট-ই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। ছবির জন্য নয়, ক্যাপশনের জন্য। কেকেআর-কে বিদ্রুপ করে শুভমান গিল লিখে দিলেন, “ডে রাইডার্স”। রাতের যোদ্ধাদের (নাইট রাইডার্স) পাল্টা যে তিনি ‘ডে রাইডার্স’, সেটাই যেন পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিলেন তিনি।
Day riders ????⚡️ pic.twitter.com/fDFqNMyow3
— Shubman Gill (@ShubmanGill) April 29, 2023
ম্যাচের পরেই শুভমান গিল নিজের ইনস্টাগ্রাম একাউন্ট-এ তিনটি ছবি পোস্ট করেন। সেই পোস্ট-ই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। ছবির জন্য নয়, ক্যাপশনের জন্য। কেকেআর-কে বিদ্রুপ করে শুভমান গিল লিখে দিলেন, “ডে রাইডার্স”। রাতের যোদ্ধাদের (নাইট রাইডার্স) পাল্টা যে তিনি ‘ডে রাইডার্স’, সেটাই যেন পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিলেন তিনি।
আগের ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন গিল। শনিবার অবশ্য অল্পের জন্য ফিফটি হাতছাড়া হয়ে। ৩৫ বলে ৪৯ রানে আউট হয়ে ফিরতে হয় সুনীল নারিনের বলে। তবে ১৮০ রানের চেজ করতে নেমে তিনি অবশ্য ততক্ষণে দলের প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। স্থানীয় তারকা ঋদ্ধিমান সাহার সঙ্গে ৪৪ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে।
শুভমান গিল আউট হওয়ার পরের ওভারেই হার্দিক পান্ডিয়াও আউট হয়ে যান। তিন উইকেট হারিয়ে গুজরাট একসময় বেশ চাপে পড়ে গিয়েছিল। তবে বিজয়শঙ্কর এবং ডেভিড মিলারের বিধ্বংসী ব্যাটে তিন ওভার বাকি থাকতেই বাকি রান তুলে দেয় গুজরাট। কেকেআরের গুরবাজের দুর্ধর্ষ ৮১ রানের ইনিংস-ও কাজে আসেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)