ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
অবশেষে দুই ভাগ হয়ে ইংল্যান্ডে যাচ্ছে টাইগাররা
বাংলাদেশ দলের ক্রিকেটাররা আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সিলেটে অনুশীলন ক্যাম্প করেছে। দেশের মাটিতে তিন দিনের ক্যাম্প শেষ করে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছে তামিম বাহিনি। অবশ্য ঢাকায় পৌঁছেই বিশ্রামের সুযোগ পাচ্ছেন না তারা। দুই বহরে বিভক্ত হয়ে ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দিচ্ছেন তামিম ইকবালরা।
বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে দেশ ছাড়বে জাতীয় দলের প্রথম বহর। আর দ্বিতীয় ভাগ পরদিন (২ মে) সকাল ১০টা ১৫ মিনিটে যাবে। দ্বিতীয় বহরে দলের সঙ্গে যাবেন আইপিএল খেলে দেশে ফেরা লিটন দাস।
১ মে প্রথম বহর ও ২ মে সকালের দ্বিতীয় বহরে ১১ জন করে মোট ২২ জন ক্রিকেটারসহ কোচিং ও সাপোর্টিং স্টাফ লন্ডনে যাবেন। এদিকে স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র রয়েছেন সাকিব আল হাসান। সেখান থেকেই এই অলরাউন্ডার দলের সঙ্গে সরাসরি চেমসফোর্ডে যোগ দেবেন।
টাইগাররা লন্ডনে পৌঁছে আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর আগামী ৯ মে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে তামিম ইকবালের দল। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৪ মে।
আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)