ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
কাজে আসল না মার্শের অলরাউন্ড নৈপুণ্য, মুস্তাফিজদের ষষ্ঠ হার
জনপ্রিয় ঘরোয়া ক্রিকেটের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ৪০ তম ম্যাচে গতকাল ২৯ এপ্রিল সানরাইজ হায়দ্রাবাদ এর মুখোমুখি হয়েছেন দিল্লি ক্যাপিটালস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ সময় রাত ৮ টায়।
এক দিকে দিল্লি যায় জয়ে ফিরতে, অন্যদিকে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় সানরাইজ হায়দ্রাবাদ। শেষ হয়ে গেছে এই ম্যাচের টস। সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়ক টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
ব্যাটে-বলে এদিন যেন নিজেকে ছাড়িয়ে যেতে নেমেছিলেন মিচেল মার্শ। বল হাতে ৪ উইকেট নেয়ার পর ওয়ানডাউনে নেমে হাফ সেঞ্চুরি করেছেন এই অজি অলরাউন্ডার। এরপরও সানরাইজার্স হায়দরাবাদের কাছে তার দল দিল্লি ক্যাপিটালস হেরেছে ৯ রানের ব্যবধানে। ৮ ম্যাচ খেলে এ নিয়ে ষষ্ঠ হার দেখল ডেভিড ওয়ার্নারের দল।
বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো ছিল না দিল্লির। তারা ইনিংসের দ্বিতীয় বলেই হারায় অধিনায়ক ডেভিড ওয়ার্নারের উইকেট। তিনি ফেরেন শূন্য রানে। এরপর দ্বিতীয় উইকেটে ১১২ রান যোগ করেন ফিল সল্ট ও মার্শ। সল্ট আউট হয়েছেন ৩৫ বলে ৫৯ রান করে।
মার্শের ইনিংসটি ছিল ৩৯ বলে ৬৩ রানের। এই দুই সেট ব্যাটার ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দিল্লি। মানিষ পান্ডে ১, প্রিয়ম গার্গ ১২ ও সরফরাজ খান ৯ রান করে ফিরলে ম্যাচ থেকে ছিটকে যায় দিল্লি। শেষদিকে এসে অক্ষর প্যাটেল ১৪ বলে ২৯ ও রিপাল প্যাটেল ৮ বলে ১১ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে হায়দরাবাদকে ভালো শুরু এনে দিতে পারেননি ওপেনাররা। দলীয় ২১ রানেই তারা হারায় মায়াঙ্ক আগারওয়ালের উইকেট। এরপর ১০ রান করে ফিরে যান রাহুল ত্রিপাঠিও। অধিনায়ক এইডেন মার্করাম আউট হয়েছেন মাত্র ৮ রান করে।
ব্যর্থ হয়েছেন হ্যারি ব্রুকও। তিনি রানের খাতাই খুলতে পারেননি। তবে একপ্রান্ত আগলে রেখে খেলেছেন অভিষেক শর্মা। একপ্রান্ত শুধু আগলেই রাখেননি তিনি রীতিমতো চড়াও হয়েছিলেন দিল্লির বোলারদের ওপর। ৩৬ বলে ৬৭ রানের ইনিংস এসেছে তার ব্যাট থেকে।
তার ইনিংস জুড়ে ছিল একটি ছক্কা ও ১২টি চারের মার। সেট এই ব্যাটার আউট হওয়ার পর হায়দরাবাদের রান বাড়িয়েছেন হ্যানরিখ ক্লাসেন ও আব্দুল সামাদ। ষষ্ঠ উইকেটে এই দুজনে যোগ করেছেন ৫৩ রান। সামাদ ২১ বলে ২৮ রান করে ফিরে গেলেও ক্লাসেন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৭ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে।
শেষদিকে নেমে ১০ বলে ১৬ রানের ইনিংস খেলেছেন আকিল হোসেইন। দিল্লির হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন মিচেল মার্শ। ৪ ওভারে তিনি খরচা করেছেন ২৭ রান। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন ইশান্ত শর্মা ও অক্ষর প্যাটেল। দিল্লির বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলে মুকেশ শর্মা। তিনি দুই ওভারেই দিয়েছেন ৩৮ রান। এ ছাড়া এনরিক নরকিয়া ৪ ওভারে ৪৪ রান দিলেও ছিলে উইকেটশূন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)