ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ সামনে রেখে নাসুম-তাইজুলকে নিয়ে হাথুরুর নতুন অভিযান
কয়েক সপ্তাহ আগে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটের হোম সিরিজে দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার একই দলের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে ইংল্যান্ড যাচ্ছে টাইগার দলপতি তামিম ইকবালের দল। আর আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে সিলেটে তিনদিনের অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
এদিকে ঘরের মাঠে সীমিত ওভারের ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ঘোষিত টাইগার স্কোয়াডে ছিলেন তাইজুল ইসলাম। তাকে জায়গা করে দিতে ওই সিরিজ থেকে বাদ পড়েন নাসুম আহমেদ। সে সময় এ নিয়ে নানান আলোচনা-সমালোচনাও চলে। এরপর নাসুমের বাদ পড়ার কারণও জানিয়েছিল টিম ম্যানেজমেন্ট। বলা হয়, এটি ‘অধিনায়কের চয়েজ’। এরপর ঘরের মাঠেই আইরিশদের বিপক্ষে নাসুমকে জায়গা ছেড়ে দিতে গিয়ে বাদ পড়েন তাইজুল।
অন্যদিকে মে মাসের প্রথম সপ্তাহে ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সাকিবরা। আইরিশদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে বাদ পড়েছেন নাসুম, আর স্কোয়াডে ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল। অবাক হলেও এটাই সত্যি যে এ যেন একই কাহিনীর রিমেক। এবার টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন, ঠিক কী কারণে প্রতিটি সিরিজে এমন রোটেশন হচ্ছে।
সিলেটে অনুশীলন ক্যাম্প শেষে শনিবার (২৯ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে তিনি ব্যাখ্যা দেন, টাইগারদের ঘোষিত স্কোয়াডে কেন তাইজুলকে ডাকা হয়েছে।
হাথুরুর দাবি, আমরা স্কোয়াড বড় করতে চাই। সবাই অভিজ্ঞতা অর্জন করুক। বিশ্বকাপের আগপর্যন্ত এমন চলতেই থাকবে।
ভালো করেও দল থেকে বাদ পড়ার কারণে এই দুই ক্রিকেটারের ওপর পড়বে কি না প্রশ্নে টাইগারদের কড়া এই হেডমাস্টার জানালেন, এমন পরিবর্তন তাদের ওপর প্রভাব ফেলবে না। কারণ, তাদের সঙ্গে যথেষ্ট কথা হয়েছে। ব্যাখ্যা করেছি, কেন তারা আছে, কেন নেই।
হাথুরুসিংহে আরও যোগ করেন, আশা করি, প্রভাব পড়বে না। যদি প্রভাব পড়ে, তাহলে তো চাপের মধ্যে তাদের পারফরম্যান্সেও প্রভাব ফেলবে। আর ওই ধরনের খেলোয়াড় আমরা দলে চাই না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)