ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
‘মোস্তাফিজকে বাদ দিয়ে রাইলি রুশোকে খেলাও’-সাবেক ক্রিকেটার
চলতি আইপিএলে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম তারকা পেস বোলার মোস্তাফিজুর রহমান আর তাঁর দল দিল্লি ক্যাপিটালস—সময়টা কারওরই ভালো যাচ্ছে না। আইপিএলে ১৬ তম একমাত্র দল দিল্লি, যারা এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। টানা পাঁচ হারে স্বাভাবিকভাবেই এ মুহূর্তে তারা পয়েন্ট তালিকার সবশেষ স্থানে আছে।
সেই সঙ্গে আছে আগেভাগেই আসর থেকে বাদ পড়ার শঙ্কাও। মোস্তাফিজও দলকে জয় পেতে তেমন একটা সাহায্য করতে পারেননি। বরং বলা যেতে পারে টানা দুই ম্যাচে মোস্তাফিজ অনেকটাই ব্যর্থ হয়েছেন। যে কারণে দিল্লির ষষ্ঠ ম্যাচে কলকাতার বিপক্ষে দল থেকে বাদ পড়তে পারেন বাংলাদেশি পেসার, এমনটাই মনে ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া।
মোস্তাফিজ নিজের প্রথম ম্যাচে ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচের ১৯তম ওভারে মোস্তাফিজকে দুই ছক্কা মেরে জয়ের অনেকটাই কাছাকাছি পৌঁছে যায় মুম্বাই।
অবশ্য ৬৫ রানে ব্যাট করা রোহিত শর্মাকে আউট করে মোস্তাফিজই দিল্লিকে ম্যাচে ফিরিয়েছিলেন। সেই বিবেচনাতেই এই বাঁহাতি পেসার সুযোগ পেয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। তবে মোস্তাফিজের জন্য সেই দিনটি ছিল ভুলে যাওয়ার মতোই। ৩ ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই বাঁহাতি। ওভারপ্রতি ১৩.৭০ করে রান দিয়েছিলেন, যা দিল্লি বোলারদের মধ্যে সর্বোচ্চ।
দিল্লির ব্যাটসম্যানদের রানখরাও মোস্তাফিজের দল থেকে বাদ পড়ার সম্ভাবনা বাড়িয়েছে। ধারাবাহিকভাবে ওপেনিং পজিশনে ব্যর্থ হচ্ছেন পৃথ্বী শ। অধিনায়ক ডেভিড ওয়ার্নার রান পেলেও তাঁর স্ট্রাইকরেট অনেক আলোচনার জন্ম দিচ্ছে। মিচেল মার্শরাও এখনো নিজেদের মেলে ধরতে পারেননি। সে কারণেই দলে মোস্তাফিজের পরিবর্তে একজন বিদেশি ব্যাটসম্যানকে বিবেচনা করতে পারে দিল্লি। আকাশ চোপড়ার মতে সেই ব্যাটসম্যান হতে পারেন রাইলি রুশো।
নিজের ইউটিউব চ্যানেলে এই সাবেক ক্রিকেটার বলেছেন, ‘আমি দলে দুটি পরিবর্তন দেখতে চাই। কৌশলগত পরিবর্তন এনে অক্ষর প্যাটেলকে আগে ব্যাটিংয়ে পাঠাও। আর মোস্তাফিজের জায়গায় রাইলি রুশোকে খেলাও। তিনজন বিদেশি ব্যাটসম্যান খেললে এই দলটার ভালোই হতে পারে। বিদেশি একমাত্র বোলার হিসেবে থাকবেন আনরিখ নর্কিয়া, বাকি সব বিদেশি ব্যাটসম্যান। বোলিং তাদের ঠিকঠাকই আছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)