ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
৫ কারণে ইডেনে কলকাতার কাছে হারলো বেঙ্গালুরু
গতকাল ০৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে বড় ব্যবধানে হারল কোহলিদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করে ২০৪ রান করে কলকাতা। দলকে বড় রানে নিয়ে যান দলের উন্নতম তারকা ক্রিকেটার শার্দূল ঠাকুর ও রিঙ্কু সিংহ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২৩ রানে অলআউট হয়ে যায় আরসিবি। ৮১ রানে ম্যাচ জেতে কেকেআর।
এই ৫ কারণে বিরাট কোহলির বেঙ্গালুরুকে ঘরের মাঠে হারাল কলকাতা নাইট রাইডার্স, এক নজরে দেখে নেওয়া যাক।
১) টসে হার শাপে বর হল কেকেআরের। এ বারের আইপিএলে যে দলই টসে জিতেছে প্রথমে বল করেছে। আরসিবিও তাই করেছে। কিন্তু প্রথম ইনিংসে অনেক খোলা মনে খেলতে পারলেন নাইট ব্যাটাররা। উল্টে বড় রান তাড়া করতে নেমে চাপে পড়ে গেল আরসিবি।
২) ৫ উইকেট পড়ার পরেও খেলা থেকে হারিয়ে যায়নি কেকেআর। রিঙ্কুর সঙ্গে জুটি বাঁধলেন অলরাউন্ডার শার্দূল। দু’জনে মিলে ১০৩ রান যোগ করলেন। আরসিবির বোলারদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করলেন দুই ব্যাটার।
৩) কেকেআর অধিনায়ক নীতীশ রানা বুদ্ধি করে বোলিং পরিবর্তন করলেন। পেসাররা রান দিচ্ছেন দেখে সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীকে বল করতে পাঠান তিনি। তাঁরা খেলার ছবি বদলে দিলেন। দলের তিন স্পিনার মিলে নিলেন ৯ উইকেট।
৪) কোহলি ও ডুপ্লেসির উইকেট সব থেকে বড় ধাক্কা দিল বেঙ্গালুরুকে। পাওয়ার প্লে-র মধ্যেই দুই ব্যাটারকে সাজঘরে পাঠান কেকেআর বোলাররা। সেই ধাক্কা কাটিয়ে আর ম্যাচে ফিরতে পারল না আরসিবি।
৫) ইডেনের উইকেট বেশি ভাল বুঝতে পেরেছিল কলকাতা। তাই অতিরিক্তি স্পিনারকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলিয়েছিল দল। নিজের অভিষেক ম্যাচে খেলতে নেমে নজর কাড়লেন সুয়শ শর্মা। ৩ উইকেট নিলেন তিনি। তাঁর রহস্য বোলিং বুঝতে পারলেন না আরসিবি ব্যাটাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE