ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
সেঞ্চুরি তুলে নিলেন টাকার, দেখেনিন সর্বশেষ স্কোর
চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে করা ২১৪ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে সব কয়টি উইকেট হারিয়ে ৩৬৯ রান স্কোর বোর্ডে জমা করে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের লিড দাঁড়ায় ১৫৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১২৬ রান করেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এছাড়া অধিনায়ক সাকিব ৮৭, মেহেদি হাসান মিরাজ ৫৫ ও লিটন দাস ৪৩ রান করেন। আয়ারল্যান্ডের পক্ষে ৬ উইকেট শিকার করেছেন অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন।
মিরপুর টেস্টের তৃতীয় দিনের দুই সেশন ভুলতে চাইবে বাংলাদেশ। মন্থর ব্যাটিংয়ে স্বাগতিক বোলারদের মাথার ঘাম পায়ে ফেলে দ্বিতীয় সেশনে মাত্র এক উইকেট হারিয়ে ৬৬ রান স্কোরবোর্ডে যোগ করেছে আইরিশরা। দলের পক্ষে লড়াই চালি যাচ্ছেন লরকান টাকার। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফিরেছেন হ্যারি ট্যাক্টর। ইতোমধ্যে ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিডও নিয়েছে সফরকারীরা।
এদিন শুরুতেই উইকেটের সম্ভাবনা জাগিয়েছিলেন তাইজুল ইসলাম। তবে বল তালুবন্দি করতে পারেননি লিটন দাস। ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছেন ট্যাক্টর। তাইজুলের ফুল লেংথে বাতাসে ঝুলিয়ে করা ডেলিভারি সামনের পায়ে ডিফেন্ড করেছিলেন টেক্টর।
টার্নের মুখে তার ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় উইকেটের পেছনে। তবে বেশ জোরের ওপর যাওয়া বল ধরতে পারেননি লিটন। এরপর পিটার মুরকে নিয়ে উইকেটে থিতু হয়ে লড়াই চালিয়ে গিয়েছেন ট্যাক্টর। এমনকি প্রথম আধ ঘণ্টায় কোনো বিপদ ঘটতে দেননি দুজন। এই সময়ের মধ্যে ১০ ওভারে ১৯ রান তুলেছেন তারা।
এছাড়া তিন ওভার করে আক্রমণ থেকে সরে যান সাকিব। তার জায়গায় আসেন মেহেদী হাসান মিরাজ। তাইজুল-মিরাজের বোলিংয়ে বেশ কয়েকবার পরাস্ত হন টেক্টর ও মুর। তবে কোনোটিতেই আউটের জোরাল সম্ভাবনা জাগেনি। উল্টো আলগা ডেলিভারি পেলেই শট খেলেছেন টেক্টর।
তাইজুলকে লং অন দিয়ে মেরেছেন ছক্কা। মিরাজের বলে রিভার্স সুইপে আদায় করে নিয়েছেন বাউন্ডারি। ব্যাক ফুট পাঞ্চে চার মেরেছেন মুরও। তবে এই দুজনের কঠিন প্রতিরোধে বাধা হয়ে দাঁড়ান শরিফুল ইসলাম। দিনের ১৩ ওভার পর বাঁহাতি পেসারের হাতে বল তুলে দেন সাকিব আল হাসান।
নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই দলকে আনন্দে ভাসালেন শরিফুল। অফ স্টাম্পে পিচ করা শর্ট অব লেংথ ডেলিভারিটি অ্যাঙ্গেলে আরও বেরিয়ে যাচ্ছিল। পেছনের পায়ে দাঁড়িয়ে স্কয়ার কাট খেলার চেষ্টা করেন মুর। ব্যাটের বাইরের কানায় লাগা বল অনায়াসে তালুবন্দি করেন নেন লিটন ।
১৬ রানে সাজঘরে ফেরেন মুর। তার বিদায়ে ভাঙে ১৫৪ বল স্থায়ী ৩৮ রানের জুটি। সঙ্গী হারালেও ট্যাক্টর ক্রিজে আরও মন্থর হয়ে ওঠেন। লর্কান টাকারকে নিয়ে দেখে শুনে খেলে কোনো প্রকার বিপদে পড়তে দেননি দলকে। বাংলাদেশের বোলারদের মাথার ঘাম পায়ে ফেলে এই জুটি লাঞ্চ বিরতিতে যায় এই সেশনে ৬৬ রান নিয়ে।
লাঞ্চের পর নেমে বাংলাদেশকে আরও ভোগাতে থাকে দুই আইরিশম্যান। মন্থর ব্যাটিংয়ে দেখে শুনে খেলে হাফ সেঞ্চুরি তুলে নেন ট্যাক্টর। খালেদ আহমেদের অফ স্টাম্পের বাইরের বল শরীরের দূর থেকেই খেলেন তিনি। অল্পের জন্য স্লিপ ও গালির মাঝে দিয়ে বল চলে বাউন্ডারিতে। একই শটে নিজের পাশাপাশি লরকান টাকারের সঙ্গে জুটিরও পঞ্চাশ পূরণ করেন টেক্টর।
মাইলফলকে পৌঁছে অবশ্য ইনিংস বেশি লম্বা করতে পারেননি ট্যাক্টর। এলবিডব্লিউ হয়ে ড্রেসিং রুমে ফেরেন অভিষেকে জোড়া ফিফটি করা আইরিশ এই মিডল-অর্ডার ব্যাটসম্যান। তাইজুলের ফুল লেংথ ডেলিভারি প্যাডেল সুইপ করতে চেয়েছিলেন টেক্টর। ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত হানে প্যাডে।
জোরাল আবেদনে সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি টেক্টর।প্রথম ইনিংসে ঠিক ৫০ রান করা টেক্টর এবার খেলেছেন ১৫৯ বলে ৫৬ রানের ইনিংস। ৭ চার ও ১ ছয়। তার বিদায়ে ভাঙে ১৪৫ বল স্থায়ী ৭২ রানের ষষ্ঠ উইকেট জুটি।
সঙ্গী হারিয়ে অবশ্য পথহারা হননি টাকার। ইনিংস ব্যবধানে হার এড়ানোর লড়াইয়ে আয়ারল্যান্ডকে এগিয়ে নিচ্ছেন লরকান টাকার। দায়িত্বশীল ব্যাটিংয়ে অভিষেক টেস্টে নিজের দ্বিতীয় ইনিংসে করেছেন ফিফটি। ৯২ বলে পঞ্চাশ করার পথে টাকারের ব্যাট থেকে আসে ছয়টি চার।
মাইলফলক স্পর্শ করে অ্যান্ড্রু ম্যাকবির্নিকে নিয়ে রান যোগ করে যাচ্ছেন টাকার। দলকে দুইশোর পথে নিয়ে যাওয়ার সঙ্গে নিজেও হাঁটছেন সেঞ্চুরির পথে। ৪৪ রানের লিড নিয়ে চা বিরতিতে গিয়েছেন দুজন। টাকার অপরাজিত আছেন ৮৯ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যান্ড (প্রথম ইনিংস)- ২১৪/১০ (৭৭.২ ওভার) (ট্যাক্টর ৫০, টাকার ৩৭; তাইজুল ৫/৫৮)
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ৩৬৯ অল আউট (৮০.৩ ওভার) (মুশফিক ১২৬, সাকিব ৮৭, মিরাজ ৫৫*; ম্যাকব্রাইন ৬/১১৮)
আয়ারল্যান্ড (দ্বিতীয় ইনিংস)- ২২৪/৬ (৮১ ওভার) (টাকার ১০৭*; অ্যান্ড্রু ম্যাকবির্নি ৩৪, তাইজুল ৩/৫৭)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE