ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এমসিসির আজীবন সদস্য হয়ে ফেসবুকে যে বার্তা দিলেন মাশরাফী
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ লাভ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল দলপতি মাশরাফী বিন মোর্ত্তজা। দুজন ক্রিকেট প্রশাসক তার আগে বাংলাদেশ থেকে এমসিসির সম্মানসূচক সদস্যপদ পেয়েছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সহসভাপতি প্রয়াত রাইসউদ্দিন আহমেদ ছিলেন এমসিসির সদস্যপদ পাওয়া প্রথম বাংলাদেশি। এরপর সদস্যপদ পান সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী।
এমসিসি গতকাল বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ‘এমসিসি বিশ্বের সেরা কিছু ক্রিকেটারকে এই ক্লাবের আজীবন সদস্যপদ প্রদান করে। আজ এ তালিকায় সর্বশেষ অন্তর্ভুক্ত সম্মানিত পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম প্রকাশ করে আমরা আনন্দিত।’ আজীবন সদস্যপদ লাভের পর মাশরাফী বলেন, ‘এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। মহেন্দ্র সিং ধোনি, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, ডেল স্টেইন,
রস টেইলর, ওয়েন মর্গ্যানের মতো গ্রেটদের সঙ্গে এ তালিকায় থাকতে পারা আনন্দের। বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি স্বীকৃতি। সবার কাছে দোয়াপ্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি।’ এমসিসির আজীবন সদস্যপদ পাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছে বিসিবি। এবার এমসিসির আজীবন সদস্যপদ পেয়েছেন ১৯ জন, যাদের মধ্যে আছেন ৮টি টেস্ট খেলুড়ে দেশের সাবেক ক্রিকেটাররা। পাঁচজন ইংল্যান্ড ও ভারতের ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের মেরিসা আগুইলেইরা এমসিসির আজীবন সদস্যপদ পেয়েছেন।
ভারতের এমএস ধোনি, ঝুলন গোস্বামী, সুরেশ রায়না, মিতালি রাজ ও যুবরাজ সিং পেয়েছেন এমসিসির আজীবন সদস্যপদ। ইংল্যান্ডের জেনি গান, লরা মার্শ, আনিয়া শ্রাবসোল, কেভিন পিটারসেন ও মরগান; পাকিস্তানের মোহাম্মদ হাফিজ; অস্ট্রেলিয়ার র্যাচেল হেইন্স, নিউজিল্যান্ডের অ্যামি স্যাটারথওয়েট ও রস টেলর এবং দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনের সঙ্গে মাশরাফী তালিকাভুক্ত হন। ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসির ১৮ হাজার ৩৫০ জন পূর্ণ ও ৬ হাজার সহযোগী সদস্য আছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE