ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আইপিএল থেকে বিদায় উইলিয়ামসন, গুজরাট দলে যোগ দিলেন আইপিএলে অভিষিক্ত ক্রিকেটার
আইপিএল শুরু হতে না হতেই একমাস মাঠে নেমেই চরম দুঃসংবাদ পেল কেন উইলিয়ামসন। ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বিদায় নিতে হলো তাকে। মুলাত হাঁটুর চোটের কারনে আইপিএল থেকে ছিটকে গেছেন এই কিউই সাবেক অধিনায়ক।
তবে গুজরাট থেকে উইলিয়ামসন বাদ পড়ায় আর তার জায়গায় শ্রীলঙ্কার হার্ড-হিটার ব্যাটার দাসুন শানাকাকে দলে ভিড়িয়েছে আসরের শক্তিশালী দল গুজরাট টাইটান্স। জনপ্রিয় এই ঘরোয়া ক্রিকেট আসরের নিজস্ব ওয়েবসাইট থেকে জানা গেছে, ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে শানাকাকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রথমবারের মতো আইপিএল খেলার হাতছানি লঙ্কান দলপতি শানাকার সামনে। গত জানুয়ারিতে ভারত সফরে অসাধারণ খেলেছিলেন এই শ্রীলঙ্কান। পেস বোলিং এই অলরাউন্ডার টি-টোয়েন্টি সিরিজের ৩ ম্যাচে ১৮৭ স্ট্রাইক রেটে করেন ১২৪ রান।
এ ছাড়া সেই সফরের ওয়ানডে সিরিজে একটি সেঞ্চুরিও করেন ৩১ বছর বয়সী শানাকা। ভারতের বিপক্ষে সিরিজটি ছাড়াও টি-টোয়েন্টিতে দারুণ সফল দেশটির অধিনায়ক। ১২১.৩৪ স্ট্রাইক রেটে পাঁচটি হাফ সেঞ্চুরিসহ এই ফরম্যাটে এক হাজার ৩৩৬ রান করেছেন তিনি।
আইপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চোট পান নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন। চেন্নাইয়ের ব্যাটিং ইনিংসের ১৩তম ওভারের সময় সীমানার কাছে দাঁড়িয়ে ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন তিনি।
সেসময় জশুয়া লিটলের কোমর বরাবর শর্ট লেংথ ডেলিভারিতে উড়িয়ে মেরেছিলেন চেন্নাইয়ের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। সীমানায় দাঁড়িয়ে বেশ খানিকটা লাফিয়ে উঠে ছক্কা বাঁচানোর চেষ্টা করেছিলেন উইলিয়ামসন।
প্রথম দফায় ক্যাচ লুফে নিলেও পরে সেটা ছেড়ে দিয়ে সীমানার ওপারে গিয়ে পড়েন তিনি। যার ফলে চার হলেও দুটি রান সেভ হয় গুজরাটের। বল ছেড়ে দেয়ার পর খানিকটা বাজেভাবে পড়েছিলেন কিউই এই ক্রিকেটার। পুরো শরীরের ভর হাঁটুর ওপর পড়ায় ততক্ষণাৎ ব্যথা পান উইলিয়ামসন।
আইপিএলের গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব দেয়া এই ব্যাটারকে খানিকটা সেবা শুশ্রুষা করা হলেও চোট নিয়ে মাঠের বাইরে যেতে হয় তাকে। পরে হাসপাতালে নেয়ার পর জানা যায়, এই আসর থেকেই ছিটকে গেছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE