ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দেড় কোটি টাকা হারিয়েও দানের হাত বাড়িয়ে দিলেন সাকিব
ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের নিলামে প্রথম বার তাঁকে নিয়ে আগ্রহই দেখায়নি আসরের ভ দল। থেকে গিয়েছেন অবিক্রিত। তবে দ্বিতীয় বার যখন তাঁর নাম ডাকা হল, নিলামের তখন শেষ বেলায় কলকাতার তরফে আগ্রহ দেখানো হল। বেস প্রাইস দেড় কোটি টাকায় ‘ঘরের ছেলে’কে ঘরে ফিরিয়ে নিয়েছিল আসরের অন্যতম শক্তিশালী দল কেকেআর।
শেষ বেলায় যে ঘরের ছেলে ঘরে রাখলে কলকাতা কিন্তু ঘরের ছেলে ঘরে ফিরলেন কই? দ্বিতীয় বার আইপিএলে খেলার সুযোগ পেয়েও আইপিএল খেলতে পারলেন না বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। দেড় কোটি টাকা তিনি পাচ্ছেন না ঠিকই। কিন্তু শাকিব তাতে চিন্তিত নন। বুধবার ২০ হাজার টাকা দান করলেন সামাজিক স্বার্থে।
গতকাল ০৪ এপ্রিল মঙ্গলবার ঢাকার বঙ্গবাজারে বিধ্বংসী আগুন লাগে। বঙ্গবাজারের এই অগ্নিকাণ্ডে হতাহতের খবর মেলেনি, তবে বহু সংখ্যক দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ইদের বাজার সাজানোর পণ্য মজুত করে রাখা ছিল প্রায় সব দোকানেই। তা হারিয়ে হাহাকার ব্যবসায়ীদের মধ্যে। অনেকে আগুন ছড়িয়ে পড়ার আগে যথাসম্ভব পণ্য নিরাপদে সরিয়ে নিয়ে যেতে পেরেছেন।
তা দেখে সকাল সাড়ে ৮টা নাগাদ শাকিব লেখেন, “আমি নিশ্চিত এখনও পর্যন্ত আপনারা সবাই বঙ্গবাজার মার্কেটের মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন। এই অগ্নিকাণ্ডে সবাই তাদের ব্যবসা ও আয়ের মাধ্যম হারিয়েছে। রমজান মাসে এখন খুব কঠিন সময়। তাই আমি, আমার ফাউন্ডেশনের মাধ্যমে বুধবার ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য ২০ হাজার টাকা অনুদান দেব। পরবর্তী ইফতারের জন্য আমি তাসকিন আহমেদকে ২০ হাজার টাকা দেওয়ার জন্য মনোনয়ন করতে চাই। এই মর্মান্তিক ভয়ানক পরিস্থিতিতে আমরা আমাদের ক্ষতিগ্রস্ত সকল ভাই-বোনদের সাহায্য করার জন্য নিজ উদ্যোগে এগিয়ে আসতে পারি। আসুন এখন একে অপরের পাশে দাঁড়াই।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE