ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এক বলও না খেলেই টেস্ট ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশ
ক্রিকেট বিশ্বের টেস্ট চ্যাম্পিয়নশিপের নবম স্থানে শেষ করেও নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। ফাইনালে ওঠা অস্ট্রেলিয়া বা ভারতের মতো দলের ঝুলিতেও নেই যে বিশ্ব রেকর্ড। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে নামার সঙ্গে সঙ্গে বিশ্বক্রিকেটে নতুন নজির গড়ল সাকিব বাহিনি।
আইসিসির টেস্ট স্ট্যাটাস রয়েছে ১২টি দেশের। ভারত ছাড়াও টেস্ট ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জ়ল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ়, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফয়গানিস্তান, দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে, এবং আয়ারল্যান্ড। প্রথম দেশ হিসাবে বাকি ১১টি দেশের বিরুদ্ধেই টেস্ট খেলা হয়ে গেল বাংলাদেশ টেস্ট দলের। আজ ০৪ এপ্রিল মঙ্গলবার টস হওয়ার পরই নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ ক্রিকেট দল।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে এর আগে টেস্ট খেলেছিল আফগানিস্তান, ইংল্যান্ড এবং পাকিস্তান। অর্থাৎ, বাকি আটটি দেশ আইরিশদের বিরুদ্ধে লাল বলের ক্রিকেট খেলেনি। তারা এখনও পর্যন্ত ১০টি দেশের বিরুদ্ধে টেস্ট খেলেছে। অন্য দিকে আফগানিস্তান এখনও ইংল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেনি। ফলে এই তিন দেশেরও সব দেশের বিরুদ্ধে টেস্ট খেলার নজির নেই। এক মাত্র বাংলাদেশই বাকি ১১টি দেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করল মঙ্গলবার।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ধরে এখনও পর্যন্ত বাংলাদেশ খেলেছে ১৩৭টি পাঁচ দিনের ম্যাচ। তার মধ্যে তারা জিতেছে ১৬টি টেস্ট। অমীমাংসিত ভাবে শেষ করেছে ১৮টি টেস্ট। বাকি ১০২ টেস্ট হেরেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শুরু হয়েছে মঙ্গলবার। ফলাফল আসতে দেরি রয়েছে। তবে বাকি ১০টি দেশের কাছেই টেস্ট পরাজয়ের অভিজ্ঞতা রয়েছে শাকিবদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE