ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
তাসকিনের ইনজুরি, টেস্ট দলে কপাল খুলল যে টাইগার ক্রিকেটারের
কয়েক ঘণ্টা বাকি, এই রাত পোহালেই সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। আগামী কাল ০৪ এপ্রিল মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে খেলাটি সকাল ১০ টায় শুরু হবে। তবে এই ম্যাচের আগে বাংলাদেশকে শুনতে চরম দুঃসংবাদ।
মুলাত সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়ায় শেষ মূহুর্তে দল থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ। এই তারকা পেসারের পরিবর্তে তরুণ ডানহাতি পেসার রেজাউর রহমান রাজাকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে।
আজ ৩ এপ্রিল সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে রাজাকে অন্তুর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগেও টেস্ট ও টি-২০ দলে ডাক পড়েছে ২৩ বছর বয়সী ডানহাতি এই পেসারের। তবে কোনো ফরম্যাটে অভিষেক হয়নি। তাসকিনের অনুপস্থিতিতে সে অপেক্ষা হয়ত শেষ হয়ে যেতে পারে সিলেটের এই পেসারের।
এদিকে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তাসকিনের ইনজুরি থেকে ফিরতে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। সুস্থ হয়ে মাঠে ফিরতে দুই সপ্তাহ লাগতে পারে এই পেসারের।
বাংলাদেশের টেস্ট দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE