ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে চরম দুঃসংবাদ পেল বাংলাদেশ

২০২৩ এপ্রিল ০৩ ১৫:৫৫:৪৩

আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে চরম দুঃসংবাদ পেল বাংলাদেশ

আগামিকাল ০৪ এপ্রিল থেকে শুরু হতে জাছে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ। আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টের আগে দুঃসংবাদ সাকিব বাহিনি। চোটে পড়ে দল থেকে ছিটকে গেছেন দলের অন্যতম তারকা ক্রিকেটার বর্তমান সময়ের আক্রমনাত্মক পেসার তাসকিন আহমেদ। সাইড স্ট্রেইনের কারণে আগামীকাল শুরু হওয়া একমাত্র টেস্টে খেলা হচ্ছে না এই ডানহাতি পেসারের।

আজ ০৩ এপ্রিল সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, দুই দিন আগেই চোট পেয়েছিলেন এ পেসার। স্ক্যান করে জানা গেছে সুস্থ হতে দুই সপ্তাহ সময় লাগবে তার।

ঢাকায় টেস্ট দলের দুইদিন অনুশীলন হলেও বোলিং করতে দেখা যায়নি তাসকিনকে। গতকাল অবশ্য কিছুক্ষণ ফিল্ডিং অনুশীলন করেছেন তিনি। আজ পুরো অনুশীলনে ছিলেন না তিনি। জানা গেছে চোটের কারণেই নেই তাসকিন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ