ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
প্রথম ভারতীয় হিসাবে অবিশ্বাস্য এক রেকর্ডের মালিক হলেন চহাল
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চহাল নতুন মাইলফলক স্পর্শ করলেন চলতি আইপিএলের ১৬ তম আসরের নিজেদের প্রথম ম্যাচে। প্রথম ভারতীয় বোলার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেট নিলেন এই তারকা বোলার।
পাশাপাশি আইপিএলে শ্রীলঙ্কার প্রাক্তন বোলার লসিথ মালিঙ্গার নজিরও স্পর্শ করেছেন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার। টি-২০ ক্রিকেটে আইপিএলের অন্যতম শক্তিশালী দল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বোলার চহাল। গতকাল ০২ এপ্রিল রবিবারের ম্যাচে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই ভারতীয়।
হ্যারি ব্রুক, ময়ঙ্ক অগ্রবাল, আদিল রশিদ এবং ভুবনেশ্বর কুমারকে আউট করেন তিনি। রবিবার তৃতীয় উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেটের ক্লাবে ঢুকে গেলেন চহাল। ভারতীয় বোলারদের মধ্যে আর কারও এই নজির নেই। চহালের এখন উইকেট সংখ্যা ৩০১। এই তালিকায় প্রথম পাঁচ ভারতীয় বোলার হলেন রবিচন্দ্রন অশ্বিন (২৮৭), পীযূষ চাওলা (২৭৬), অমিত মিশ্র (২৭২), যশপ্রীত বুমরা (২৫৬)। পরিসংখ্যান থেকেই স্পষ্ট ২০ ওভারের ক্রিকেটে দাপট বেশি স্পিনারদেরই।
রবিবারের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন চহাল। এই ম্যাচের পর আইপিএলে তাঁর উইকেট সংখ্যা হল ১৭০। মালিঙ্গারও আইপিএলে উইকেট সংখ্যা ১৭০। এত দিন আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় একক ভাবে দ্বিতীয় স্থানে ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন জোরে বোলার। রবিবার তাঁর সঙ্গে যোগ দিয়েছেন চহাল। এই তালিকার শীর্ষে রয়েছেন ডোয়েন ব্র্যাভো। ওয়েস্ট ইন্ডিজ়ের বোলারের ঝুলিতে রয়েছে আইপিএলের ১৮৩টি উইকেট।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন চহাল। সে সময় রাহুল দ্রাবিড়, রোহিত শর্মাদের পরিকল্পনায় ছিলেন না ৩২ বছরের লেগ স্পিনার। সেই তিনিই আইপিএলের প্রথম ম্যাচেই নজির গ়ড়লেন। বল হাতে অস্বস্তিতে রাখলেন প্রতিপক্ষ ব্যাটারদের। পেলেন সাফল্যও। স্বভাবতই খুশি রাজস্থানের লেগ স্পিনার। তিনি বলেছেন, ‘‘ধারাবাহিক ভাবে উইকেটে বল রাখার চেষ্টা করেছি। লক্ষ্য ছিল বলের গতি পরিবর্তন করে ব্যাটারকে ধোঁকা দেওয়া। যেটা আমার অন্যতম শক্তি। নতুন কিছু চেষ্টা করিনি। নিজের সামর্থ্য অনুযায়ী বল করার চেষ্টা করেছি।’’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE