ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আইপিএলে নতুন লজ্জার রেকর্ড গড়লেন রোহিত
গত মার্চ মাসের ৩১ তারিখ থেকে শুরু হয়েছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএলের এই ১৬ তম আসরে গতকাল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা দেখে মনে হয়েছে গত ১৫ তম আসরে যেখান থেকেই দলটি শেষ করেছিল ১৬ তম আসরে সেখান থেকে আবার শুরু করল অর্থাৎ খুব বাজে অবস্থায় আবারও শুরু করলো মুম্বাই ইন্ডিয়ান্স।
এখন পর্যন্ত তাঁর দখলেই ছিল লজ্জার রেকর্ড। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সেই লজ্জা আরও বাড়ালেন ভারতীয় জাতীয় দলের অধিনায়ক ও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলের পরিসংখ্যান অনুযায়ী, আরসিবির বিরুদ্ধে রোহিত যে ইনিংস খেলেন, তা আইপিএল অধিনায়কদের মধ্যে সর্বনিম্ন স্ট্রাইক রেটের তালিকার শীর্ষে উঠে এল (এক থেকে সাতের মধ্যে ব্যাটিং এবং ন্যূনতম ১০ বল)। অভিশপ্ত তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানেও আছে রোহিতের দুটি ইনিংস।
রবিবার চিন্নস্বামীতে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে একবার জীবনদান পান রোহিত। কিন্তু তাতেও লাভ হয়নি। ১০ বলে এক রান করে আকাশদীপের বলে আউট হয়ে যান। যিনি সাধারণত ইনিংসের শুরুর দিকে ঢিমেতালে খেলেন এবং পরেরদিকে ইনিংসে গতি বাড়ান। যে কাজটা আগে মোটামুটি নিয়মিত করলেও এখন সেটা করতে পারছেন না। ফলে যেদিন দ্রুত আউট হয়ে যাচ্ছেন, সেদিন স্ট্রাইক রেট খারাপই থেকে যাচ্ছে রোহিতের। যিনি গত দেড় বছর ধরে টি-টোয়েন্টিতে ভয়ডরহীন ক্রিকেট খেলার বার্তা দিয়ে যাচ্ছেন।
আইপিএলে অধিনায়কদের মধ্যে সর্বনিম্ন স্ট্রাইক রেট (এক থেকে সাতের মধ্যে ব্যাটিং)
রোহিত শর্মা: ১০ বলে এক রান, স্ট্রাইক রেট ১০, বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২০২৩ সাল।
রোহিত শর্মা: ১৩ বলে দু'রান ,স্ট্রাইক রেট ১৫.৩৮, বনাম দিল্লি ক্যাপিটালস, ২০২২ সাল।
রোহিত শর্মা: ১২ বলে তিন রান, স্ট্রাইক রেট ২৫, বনাম কলকাতা নাইট রাইডার্স, ২০২২ সাল।
রোহিতের বক্তব্য
ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হারের পর নিজেদের ব্যাটিং ব্যর্থতার দায় স্বীকার করে নেন রোহিত। তিনি জানান, চিন্নস্বামীর পিচ ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। কিন্তু প্রথম ছয় ওভারে তাঁরা ডুবিয়ে দিয়েছেন। যে ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেননি। তবে রোহিতের বক্তব্য, এত খারাপ দিনেও তাঁরা ১৭১ রান তুলে ফেলেছেন। তাহলে ভালো দিনে কী হবে, সেটা ভাবার পরামর্শ দিয়েছেন রোহিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE